মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

শেরপুরে আস্থা প্রকল্পের আওতায় নাগরিক প্লাটফর্ম গঠন সভা অনুষ্ঠিত

শেরপুরে স্বাবলম্বী উন্নয়ন সমিতি'র আয়োজনে আস্থা প্রকল্পের আওতায় নাগরিক প্লাটফর্ম গঠন সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ ডিসেম্বর শনিবার সকাল ১১ টায় শহরের নিউমার্কেটের আলীশান রেস্টুরেন্ট এন্ড কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। স্বাবলম্বী উন্নয়ন সমিতির শেরপুর ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর ফিরোজ আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আস্থা প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও প্রকল্পের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন আস্থা প্রকল্পের ময়মনসিংহ ক্লাস্টার কো- অর্ডিনেটর খালেদ ইহতেশাম। তিনি বলেন, শেরপুর জেলায় আস্থা প্রকল্পটি সুইজারল্যান্ড ভিত্তিক দাতা সংস্থা এসডিসি এর সহায়তায় স্বাবলম্বী উন্নয়ন সমিতি বান্তবায়ন করছে। আস্থা প্রকল্পের আওতায় শেরপুর জেলার ৫ টি উপজেলার নাগরিক সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে ৩০ সদস্য বিশিষ্ট নাগরিক প্লাটফর্ম গঠন করা হয়েছে। নাগরিক প্লাটফর্ম কমিটি গঠন সভায় সর্বসম্মতিক্রমে প্রকৌশলী মো: আলমগীর কবীরকে আহবায়ক ও যুগ্ম আহবায়ক নিবার্চিত করা হয়- প্রভাষক মো: আনোয়ারুল ইসলাম, সিনিয়র সাংবাদিক হারুন অর রশিদ দুদু, সিনিয়র সাংবাদিক মো: রেজাউল করিম বকুল, শিক্ষক ফরিদ আহাম্মেদ এবং নারী সমাজকর্মী তাহমিনা জলি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজকর্মী ও শিক্ষক এসএম আবু হান্নান, প্রফেসর (অবসরপ্রাপ্ত) আবুল হাশেম, অবসরপ্রাপ্ত শিক্ষক মনজুরুল হক, বিশিষ্ট সাংবাদিক জিএম বাবুল, সাংবাদিক আসাদুজ্জামান মোরাদ, শহীদ মোস্তফা পাঠাগারের প্রকৌশলী শুভজিৎ নিয়োগী, তরুণ আইসিটি উদ্যোক্তা মিনহাজ উদ্দীন ও মুক্তা হরিজন। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আস্থা প্রকল্পের মনিটরিং ও রিপোর্টিং অফিসার অনন্যা জ্যোতি ও ফিল্ড অফিসার সাইকা উম্মাসী।

Tag
আরও খবর