৭৩ কোটি ৭৫ লক্ষ টাকার মাদক ধ্বংস করল বিজিবি বিদ্যুৎ নয় মরীচিকা: দেওয়ানগঞ্জের সানন্দবাড়ীতে নজিরবিহীন লোডশেডিং খাগড়াছড়িতে বান্ধবীকে ধর্ষণচেষ্টার অভিযোগ বান্ধবীর বাবার বিরুদ্ধে বাংলাদেশে বিনিয়োগ করতে চায় ১১ চীনা প্রতিষ্ঠান রোহিঙ্গা সংকট সমাধানের পথ সামনে খুলবে : পররাষ্ট্রমন্ত্রী দেওয়ানগঞ্জে শ্রমিকদলের নেতা কর্তৃক সাংবাদিক হামলা ইতালিতে নিহত প্রবাসী পরিবারকে এক বছর আগে পাঠানো হয়েছিল হত্যার হুমকির উড়ো চিঠি নোয়াখালীতে ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ ‎সুন্দরবনে কোস্ট গার্ডের অপারেশন ম্যানগ্রোভ শিল্ড: বন্দুকযুদ্ধে দুলাভাই বাহিনীর সদস্য নিহত, আটক ২ ‎ শ্রীমঙ্গলে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন জুড়ীতে ছেলের কুড়ালের আঘাতে বাবা খুন, হাসপাতালে লাশ রেখে ছেলে উধাও লালপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ‎ভারত থেকে মোংলা বন্দরে পৌঁছাল চালের সর্বশেষ চালান: ৫০ হাজার টনের চুক্তি সম্পন্ন ক্ষেতলালে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮ কমলগঞ্জের শমসেরনগরে কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ ইতালিতে নিজ বাসায় নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত নিয়োগ বাতিলের প্রতিবাদে ডা. এবিএম আব্দুল্লাহর নিজ এলাকায় বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরে তীব্র প্রতিক্রিয়া ‎মোংলায় অর্থনৈতিক অঞ্চল নিয়ে বাংলাদেশ-চীন চুক্তি

ঝিনাইগাতীতে বড়দিন উদযাপনে সরকারী বরাদ্দ ৯ মেট্রিক টন চাল বিতরণ

শেরপুর জেলার ঝিনাইগাতীতে যীশু খ্রিষ্টের জন্ম দিন উপলক্ষে “শুভ বড়দিন” পালনে ব্যপক উৎসাহ উদ্দীপনায় সকল প্রস্তুতি গ্রহণ করেছে খ্রিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের অনুসারীরা। বড় দিন উদযাপন করতে ঝিনাইগাতী উপজেলায় সরকারীভাবে ১৮টি গীর্জার অনুকুলে ৯ মেট্রিক টন চাল বরাদ্দ করেছে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়। বরাদ্দকৃত চাল প্রতিটি গীর্জার সভাপতি ও সাধারণ সম্পাদকদের অনুকুলে ৫শ কেজি করে চালের ডিও লেটার প্রদান করেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস। ২৩ ডিসেম্বর শনিবার সকালে উপজেলা পরিষদ হল রুমে বরাদ্দকৃত চালের ডিও বিতরণের সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আব্দুল মান্নান, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলা প্রশাসক শেরপুরের বরাদ্দপত্র মোতাবেক ২০২৩-২০২৪ অর্থ বছরের খ্রিষ্টান ধর্মাবলম্বীদের আসন্ন বড়দিন আনন্দঘন পরিবেশে উদযাপন উপলক্ষে ১৮টি গীর্জায় মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ৯ মেট্রিক টন চাল বিতরণ করা হয়। উল্লেখ্য, বড়দিনে গীর্জায় প্রার্থনায় অংশগ্রহণকারীদের আহারসহ অন্যান্য প্রয়োজন মেটাতে ওই মন্ত্রণালয় গীর্জা প্রতি ৫০০ কেজি করে চাল বরাদ্দ দিয়েছে। ঝিনাইগাতী থানার ওসি মো: বছির আহমেদ বাদল জানিয়েছেন, শেরপুরের পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম মহোদয়ের নির্দেশে উপজেলার ১৮টি গীর্জায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে যীশু খ্রিষ্টের জন্মদিন উপলক্ষে “শুভ বড় দিন” উদযাপনের ব্যপক প্রস্তুতি হাতে নেয়া হয়েছে। নির্বিঘ্নে প্রার্থণা করাসহ বড় দিনের সকল উৎসব উদযাপন করতে উল্লেখযোগ্য গীর্জাগুলোতে নিছিদ্র নিরাপত্তা প্রদানের ব্যবস্থাসহ সকল গীর্জা ও যাতায়াতের পথে পুলিশী টহল অব্যাহত রাখা হবে।

Tag
আরও খবর