মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

ঝিনাইগাতীতে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা পরিষদ হল রুমে ডিসেম্বর ২০২৩ মাসের মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়া’র সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা বিষয়ে বক্তব্য রাখেন, কমিটির উপদেষ্টা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর, অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব সাহা, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম পলাশ, আবাসিক প্রকৌশলী রুকনুজ্জামন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা মকরুল ইসলাম আকন্দ, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ দুদু, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক আয়শা সিদ্দিকা রুপালীসহ আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। সভায় ২৫ ডিসেম্বর খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিনকে সামনে রেখে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকে নজর রাখা ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেজন্য আইন-শৃঙ্খলা বাহিনী সবসময় সজাগ আছে বলে জানানো হয়। এছাড়াও সন্ত্রাস ও নাশকতারোধে নিরাপত্তা জোরদার করার উপর গুরুত্বারোপ করা হয়। সেইসাথে উপজেলা শহরে যানজট নিরসনসহ নানা বিষয়ে গুরুত্বারোপ করেন বক্তারা। ঝিনাইগাতী উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে উপস্থিত সদস্যরা অভিমত ব্যক্ত করেন। একইদিনে উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, উপজেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও প্রচারণা, উপজেলা নারী ও শিশু পাচাররোধ/নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। 

Tag
আরও খবর