মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

ঝিনাইগাতীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে জয়িতাদের সংবর্ধনা

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৩ উপলক্ষে “জয়িতা অম্বেষণে বাংলাদেশ” শীর্ষক কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। ৯ ডিসেম্বর শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আব্দুল্লাহ আল মাহমুদ ভূইয়া’র সভাপতিত্বে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল হাশেমের সঞ্চালনায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বেগম রোকেয়া দিবসের তাৎপর্য তুলে ধরে ও জয়িতাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক, উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক আয়শা সিদ্দিকা রুপালী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ দুদু, ব্র্যাকের প্রতিনিধি হোসনে আরাসহ অন্যান্যরা। এছাড়াও জয়িতাদের মধ্যে জীবন কাহিনী তুলে ধরে বক্তব্য রাখেন, শেফালী বেগম, কথামালা কোচ, মোছাঃ ফাতেমা বেগম ও জসিন্তা দফো। এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ফয়জুর রাজ্জাক আকন্দ, রংটিয়া রেঞ্জ কর্মকর্তা মকরুল ইসলাম আকন্দ, কারিতাস ঝিনাইগাতী উপজেলা সমন্বয়কারী প্রমা পিছিলা ম্রং, মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস সহকারী আব্দুল বারী ও অফিস সহায়ক ফরিদ আহমেদসহ মহিলা বিষয়ক অধিদপ্তরের বিভিন্ন নারী নেত্রী উপস্থিত ছিলেন। উপজেলা পর্যায়ে ২০২৩-২০২৪ সনে যে ৪ নারীকে জয়িতা সংবর্ধনা দেওয়া হয় এরা হলো অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী শেফালী বেগম, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী কথামালা কোচ, সফল জননী হিসেবে মোছাঃ ফাতেমা বেগম ও সমাজ উন্নয়নে অবদানকারী জসিন্তা দফো। ৪টি ক্যাটাগরিতে ৪ জনকে নির্বাচিত করা হয়। সভায় নির্বাচিত জয়িতাদেরকে ক্রেস্ট ও সনদ পত্র প্রদান করা হয়। অনুষ্ঠানের সভাপতি ইউএনও মো: আব্দুল্লাহ আল মাহমুদ ভূইয়া আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবসের তাৎপর্য তুলে ধরে উপস্থিত সকলের মাঝে বিস্তারিত বক্তব্য দেন।

Tag
আরও খবর