মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

ঝিনাইগাতীতে মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৩ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ নভেম্বর মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া’র সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব সাহা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন দিলদার, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আব্দুল মান্নান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক, উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক আয়শা সিদ্দিকা রুপালী প্রমুখ। এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগমসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, বিভিন্ন ব্যাংকের প্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় দিবসটি পালন উপলক্ষে পৃথক পৃথক ভাবে উপ-কমিটি গঠন করা হয়। 

Tag
আরও খবর