মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

শ্রীবরদীতে শিক্ষার্থীকে ধর্ষণের ভিডিও ধারণ: ফেসবুকে ছড়ানোর অভিযোগে যুবক গ্রেফতার

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলাতে মাদরাসা শিক্ষার্থীকে ধর্ষণের পর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুকে) ছড়ানোর অভিযোগে মো. ইউসুফ (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে শ্রীবরদী থানার পুলিশ। ২৪ নভেম্বর শুক্রবার রাতে শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়নের চকবন্দি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. ইউসুফ একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে। পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থীকে কিছুদিন থেকে ইউসুফ উত্যক্ত করে আসছিলো। পরে ওই শিক্ষার্থীকে প্রেমের প্রস্তাব দিয়ে ফুসলিয়ে ইউসুফের বাড়িতে নিয়ে যায়। একপর্যায়ে তাকে ধর্ষণ করে ভিডিও ধারণ করে। পরে ওই শিক্ষার্থী ঘটনাটি তার মাকে জানায়। এতে ক্ষিপ্ত হয়ে ইউসুফ ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। বিষয়টি জানাজানি হলে ভিকটিমের মা বাদী হয়ে ইউসুফকে প্রধান আসামী করে অজ্ঞাতনামা আরো দুই জনকে আসামী করে শুক্রবার শ্রীবরদী থানায় নারী শিশু নির্যাতন দমন ও পর্ণগ্রাফী আইনে একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার রাতেই তাকে গ্রেফতার করে। শ্রীবরদী থানা অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী সত্যতা নিশ্চিত করে বলেন, মাদরাসা শিক্ষার্থীকে ধর্ষণের পর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর ঘটনায় অভিযুক্ত ইউসুফকে গ্রেফতার করা হয়েছে। সেই সাথে ভিডিও ক্লিপটি উদ্ধার করা হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে। ২৫ নভেম্বর শনিবার দুপুরে গ্রেফতারকৃত ইউসুফকে আদালতে সোপর্দ করেছে শ্রীবরদী থানা পুলিশ।

Tag
আরও খবর