মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

শিশু অপহরণ ও মুক্তিপণ মামলার সাজাপ্রাপ্ত আসামী ঝিনাইগাতীর মিজানুর রহমান ১৫ বছর পর রাজশাহী থেকে গ্রেফতার

শেরপুরের ঝিনাইগাতীতে শিশু অপহরণ ও মুক্তিপণ মামলায় ১৫ বছর আত্মগোপনে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মিজানুর রহমানকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার রাতে রাজশাহী জেলার গোদাগাড়ী থানার পোতাহার (পালশাপাড়া) এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী শেরপুরের ঝিনাইগাতী উপজেলার খৈলকুড়া গ্রামের মৃত মন্তাজ আলীর ছেলে। র‌্যাব জানায়, ভিকটিম আমিনুল ইসলাম সুমন (১০) একজন মাদ্রাসা পড়ুয়া ছাত্র  ছিলেন এবং গাজীপুর জেলার জয়দেবপুর থানার ছয়দানা  গ্রামের মোস্তফার ছেলে। আসামী মিজানুর রহমান ভিকটিমের পিত্রালয়ে ভাড়াটিয়া হিসেবে বসবাস করত। ভাড়াটিয়া থাকা অবস্থায় ভিকটিমের সাথে আসামী মিজানুর রহমানের  সু-সম্পর্ক গড়ে ওঠে। ভিকটিম আমিনুল ইসলাম সুমন নিজ বাসা থেকেই মাদ্রাসায় যাতায়াত করত। ২০০৮ সালের ১ মে সন্ধ্যা অনুমানিক ৭টার দিকে মাদ্রাসা থেকে বাড়ী ফেরার পথে আসামী মিজানুর রহমান ভিকটিমকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। ভিকটিম আমিনুল ইসলাম সুমন মাদ্রাসা থেকে সময়মত বাড়ীতে না আসায় তার বাবা মাদ্রাসায় যায় এবং তাকে সেখানে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে। খোঁজাখুজির একপর্যায়ে আসামী মিজানুর রহমান মোবাইল ফোনে ভিকটিমের বাবাকে বলেন যে, ভিকটিম আমিনুল ইসলাম সুমন তার কাছে সুরক্ষিত আছে এবং ছেলেকে ফেরত পেতে হলে মুক্তিপণ হিসেবে ১ লাখ টাকা দিতে হবে। পরবর্তীতে ভিকটিমের বাবা জয়দেবপুর থানায় বাদী হয়ে অপহরণ ও মুক্তিপণ মামলা দায়ের করেন। পুলিশ ভিকটিমকে উদ্ধার করলেও আসামী মিজানুর রহমান পালিয়ে যায়। আসামীর অনুপস্থিতিতে আদালত তাকে যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত করেন। সে কারণে গত ১৫ বছর যাবৎ মিজানুর রহমান দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল। অবশেষে বিভিন্ন তথ্য- উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে র‌্যাব-১৪, জামালপুর এবং র‌্যাব-৫, রাজশাহী’র যৌথ অভিযানে শুক্রবার রাতে আসামী মিজানুর রহমানকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে আটককৃত আসামীকে ঝিনাইগাতী থানায় উক্ত মামলায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল আলম ভুঁইয়া সত্যতা নিশ্চিত করে জানান, র‌্যাব-১৪ কর্তৃক ধৃত আসামীকে উপরোক্ত মামলায় শনিবার সকালে শেরপুর আদালতে সোর্পদ করা হয়েছে।

Tag
আরও খবর