খাগড়াছড়িতে বান্ধবীকে ধর্ষণচেষ্টার অভিযোগ বান্ধবীর বাবার বিরুদ্ধে বাংলাদেশে বিনিয়োগ করতে চায় ১১ চীনা প্রতিষ্ঠান রোহিঙ্গা সংকট সমাধানের পথ সামনে খুলবে : পররাষ্ট্রমন্ত্রী দেওয়ানগঞ্জে শ্রমিকদলের নেতা কর্তৃক সাংবাদিক হামলা ইতালিতে নিহত প্রবাসী পরিবারকে এক বছর আগে পাঠানো হয়েছিল হত্যার হুমকির উড়ো চিঠি নোয়াখালীতে ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ ‎সুন্দরবনে কোস্ট গার্ডের অপারেশন ম্যানগ্রোভ শিল্ড: বন্দুকযুদ্ধে দুলাভাই বাহিনীর সদস্য নিহত, আটক ২ ‎ শ্রীমঙ্গলে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন জুড়ীতে ছেলের কুড়ালের আঘাতে বাবা খুন, হাসপাতালে লাশ রেখে ছেলে উধাও লালপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ‎ভারত থেকে মোংলা বন্দরে পৌঁছাল চালের সর্বশেষ চালান: ৫০ হাজার টনের চুক্তি সম্পন্ন ক্ষেতলালে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮ কমলগঞ্জের শমসেরনগরে কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ ইতালিতে নিজ বাসায় নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত নিয়োগ বাতিলের প্রতিবাদে ডা. এবিএম আব্দুল্লাহর নিজ এলাকায় বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরে তীব্র প্রতিক্রিয়া ‎মোংলায় অর্থনৈতিক অঞ্চল নিয়ে বাংলাদেশ-চীন চুক্তি সোনাইমুড়ি ও নোয়াখালী সদরে মাদক ব্যবসায়ী আটক লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু

ঝিনাইগাতীতে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা পরিষদ হল রুমে নভেম্বর ২০২৩ মাসের মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ নভেম্বর সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়া’র সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা বিষয়ে বক্তব্য রাখেন, কমিটির উপদেষ্টা উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ দুদু, আবাসিক প্রকৌশলী রুকনুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা সুরুজ্জামান আকন্দ, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল হাশেম, নলকুড়া ইউপি চেয়ারম্যান রুকনুজ্জামান, ধানশাইল ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, মালিঝিকান্দা ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হকসহ আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। সভায় আসন্ন বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসসহ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সন্ত্রাস ও নাশকতারোধে নিরাপত্তা জোরদার করার উপর গুরুত্বারোপ করা হয়। সেইসাথে উপজেলা শহরে যানজট নিরসনসহ নানা বিষয়ে গুরুত্বারোপ করেন বক্তারা। ঝিনাইগাতী উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে উপস্থিত সদস্যরা অভিমত ব্যক্ত করেন। একইদিনে উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, উপজেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও প্রচারণা, উপজেলা নারী ও শিশু পাচাররোধ/নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। 

Tag
আরও খবর