মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে শেরপুরের ঝিনাইগাতীতে মানববন্ধন

গত ২৮ অক্টোবর ২০২৩ শনিবার রাজধানী ঢাকায় বিএনপির সমাবেশে সাংবাদিকদের উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে শেরপুরের ঝিনাইগাতীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ২ নভেম্বর বৃহস্পতিবার সকালে ঝিনাইগাতী উপজেলার কর্মরত সাংবাদিকদের উদ্যোগে ঝিনাইগাতী মেইন রোডের ঐতিহাসিক আমতলায় ঘন্টাব্যাপী ওই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সিনিয়র সাংবাদিক আমিরুজ্জামান লেবুর সভাপতিত্বে মানববন্ধনে একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা এলাহী বক্স, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, শেরপুর-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী মিজানুর রহমান রাজা, আওয়ামীলীগ নেতা আজিজুর রহমান ধলু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ দুদু, ঝিনাইগাতী প্রেসক্লাবের সভাপতি গোলাম রব্বানী টিটু, সাধারণ সম্পাদক মোহাম্মদ দুদু মল্লিক, সাংবাদিক জিয়াউল হক, রিপোটার্স ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোরাদ হোসেন চানসহ অন্যান্যরা। ওইসময় বক্তারা বিএনপির সমাবেশ থেকে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তারা বলেন, সাংবাদিকরা কারও প্রতিপক্ষ নন। তারপরও সাংবাদিকদের টার্গেট করে তাদের উপর হামলা ও নির্যাতন করা হচ্ছে। একইসাথে একজন পুলিশ সদস্যকে হত্যা ও প্রধান বিচারপতির বাসায় হামলার ঘটনায়ও তীব্র নিন্দা জ্ঞাপন করেন বক্তারা। মানববন্ধনে উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় মুক্তিযোদ্ধা, আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, একাত্মতা পোষণ করে কর্মসূচিতে অংশ নেন।

Tag
আরও খবর