খাগড়াছড়িতে বান্ধবীকে ধর্ষণচেষ্টার অভিযোগ বান্ধবীর বাবার বিরুদ্ধে বাংলাদেশে বিনিয়োগ করতে চায় ১১ চীনা প্রতিষ্ঠান রোহিঙ্গা সংকট সমাধানের পথ সামনে খুলবে : পররাষ্ট্রমন্ত্রী দেওয়ানগঞ্জে শ্রমিকদলের নেতা কর্তৃক সাংবাদিক হামলা ইতালিতে নিহত প্রবাসী পরিবারকে এক বছর আগে পাঠানো হয়েছিল হত্যার হুমকির উড়ো চিঠি নোয়াখালীতে ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ ‎সুন্দরবনে কোস্ট গার্ডের অপারেশন ম্যানগ্রোভ শিল্ড: বন্দুকযুদ্ধে দুলাভাই বাহিনীর সদস্য নিহত, আটক ২ ‎ শ্রীমঙ্গলে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন জুড়ীতে ছেলের কুড়ালের আঘাতে বাবা খুন, হাসপাতালে লাশ রেখে ছেলে উধাও লালপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ‎ভারত থেকে মোংলা বন্দরে পৌঁছাল চালের সর্বশেষ চালান: ৫০ হাজার টনের চুক্তি সম্পন্ন ক্ষেতলালে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮ কমলগঞ্জের শমসেরনগরে কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ ইতালিতে নিজ বাসায় নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত নিয়োগ বাতিলের প্রতিবাদে ডা. এবিএম আব্দুল্লাহর নিজ এলাকায় বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরে তীব্র প্রতিক্রিয়া ‎মোংলায় অর্থনৈতিক অঞ্চল নিয়ে বাংলাদেশ-চীন চুক্তি সোনাইমুড়ি ও নোয়াখালী সদরে মাদক ব্যবসায়ী আটক লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু

শেরপুরের ঝিনাইগাতীতে নিখোঁজ অটো চালকের মরদেহ উদ্ধার

নিখোঁজ অটো চালক মো: আরব আলী (২১) এর মরদেহ শেরপুরের ঝিনাইগাতীর সীমান্ত সড়ক সংলগ্ন বড় রাংটিয়ার খাল থেকে উদ্ধার করেছে পুলিশ। ২ অক্টোবর সোমবার সকাল ৭টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। নিহত আরব আলী উপজেলার গৌরীপুর ইউনিয়নের পূর্ব বনগাঁও এলাকার মৃত আব্দুছ ছালাম এর ছেলে। নিহতের পরিবার ও পুলিশ সুত্রে জানা গেছে, বেকারত্ব দূর করতে এবং পরিবারের ভরণ পোষণের দ্বায়িত্ব নিয়ে জীবিকার তাগিদে এইচএসসি পাশ করে আরব আলী একটি অটো রিক্সা ক্রয় করে চালাতে থাকে। এদিকে গত শনিবার রাত ৮টার দিকে আরব আলী তার ব্যাটারি চালিত অটো রিক্সাটি নিয়ে বের হয়। এরপর তাকে খোঁজে না পেয়ে ঝিনাইগাতী থানায় একটি সাধারণ ডায়েরী করে আরব আলীর পরিবার। সোমবার সকালে ওই এলাকার স্থানীয় এক কৃষক ঘাস কাটার জন্য খালের পাশে গেলে পরিত্যক্ত মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ও আরব আলীর স্বজনরা ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার ও সনাক্ত করে। এসময় নিহতের শরীরে বিভিন্ন ধরণের আঘাতের চিহ্ন সহ পেটে ছুরির আঘাতের কারণে ভুরি বের হয়ে আসতে দেখতে পায়। এসময় নালিতাবাড়ী সার্কেল দিদারুল ইসলাম, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুল আলম ভুইয়া, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম, এসআই রাজিব চক্রবর্তী, মাসুদ রানা, হাবিবুর রহমান হাবিবসহ সঙ্গীয় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাস্থল পরিদর্শন শেষে নালিতাবাড়ী সার্কেল দিদারুল ইসলাম জানান, কোন ছিনতাইকারী চক্র আরব আলীর অটো রিক্সাটি ছিনতাই করতে এমন নির্মম ঘটনা ঘটাতে পারে। ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুল আলম ভুইয়া জানান, ডাক্তারী পরিক্ষার জন্য মরদেহ জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হচ্ছে, মামলা প্রক্রিয়াধীন।

Tag
আরও খবর