নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

ঝিনাইগাতীতে মহিলা শ্রমিক লীগের মতবিনিময় ও পরিচিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি একেএম ফজলুল হক চাঁন

শেরপুরের ঝিনাইগাতীতে মহিলা শ্রমিক লীগের নতুন কমিটির মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ সেপ্টেম্বর বুধবার বিকেলে উপজেলা যুবলীগ কার্যালয়ে এ মতবিনিময় ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আলহাজ্ব একেএম ফজলুল হক চাঁন। উপজেলা মহিলা শ্রমিকলীগের সভাপতি রিনা পারভীনের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলমের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, মহিলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক জসিন্দা দফো, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম বেলায়েত হোসেন, আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেন মন্টু, শ্রমিকলীগের সভাপতি নুরুল ইসলাম ফটিক, সদস্য সচিব শাহজাহান বাবুলসহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় প্রধান অতিথি এমপি একেএম ফজলুল হক চাঁন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র হাতকে শক্তিশালী করতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক বিজয়ী করতে নিরলসভাবে কাজ করতে হবে। 

Tag
আরও খবর