নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুছ সালাম ও যুগ্ম আহ্বায়ক রেজাউর রহমানের দাফন সম্পন্ন

২ সেপ্টেম্বর শনিবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে শেরপুর জেলা বিএনপি’র সহসভাপতি ও ঝিনাইগাতী উপজেলা বিএনপি’র আহ্বায়ক মো. আব্দুছ সালাম (৭৩) শেরপুর জেলা সদর হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।অপরদিকে, ৩ সেপ্টেম্বর রবিবার সকাল ১১টার দিকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকা যাওয়ার পথে উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ রেজাউর রহমান (৭২) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। এ দুই বর্ষীয়ান রাজনীতিবিদের আকস্মিক মৃত্যুর খবর পেয়ে জেলা বিএনপি’র সভাপতি সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল ও সাধারণ সম্পাদক আলহাজ হযরত আলীসহ দলীয় নেতৃবৃন্দ হাসপাতাল এবং তাদের বাড়িতে মরদেহ দেখতে যান এবং জানাজা নামাজে অংশ নেন তারা। এদিকে এ দুই বর্ষীয়ান রাজনীতিবিদের আকস্মিক মৃত্যুর খবর পেয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক পৃথক বার্তায় গভীর শোক প্রকাশ করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সহ-দফতর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত শোকবার্তায় মহাসচিব বলেছেন, ‘তারা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শণে গভীরভাবে বিশ্বাসী ছিলেন। শেরপুর জেলা বিএনপি ও ঝিনাইগাতী উপজেলা বিএনপিকে মজবুত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে তারা নিরলসভাবে কাজ করে গেছেন। বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন-সংগ্রামে তারা সাহসী ভূমিকা পালন করেছেন। তাদের মৃত্যুতে আমি শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি। মহান আল্লাহ রাব্বুল আলামীন তাদের জান্নাত নসীব ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের ক্ষমতা দান করুন এই দোয়া করি। আমি আব্দুছ সালাম ও রেজাউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, আত্মীয় স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা'।

Tag
আরও খবর