নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

ঝিনাইগাতী উপজেলা আওয়ামীলীগ ও যুবলীগের উদ্যোগে জাতীয় শোক দিবসের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এমপি একেএম ফজলুল হক চাঁন

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, মহিলা আওয়ামীলীগ, যুব মহিলা লীগ, মহিলা শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও তাঁতীলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে ছিল, জাতীয় ও কালো পতাকা অর্ধনমিত উত্তোলন, কালো ব্যাজ ধারণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, শোক র‌্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিল। ১৫ আগস্ট মঙ্গলবার বিকেলে ঝিনাইগাতী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আলহাজ্ব একেএম ফজলুল হক চাঁন। উপজেলা যুবলীগের সভাপতি ফজিলা খাতুন শারমীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ আলমের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, উপজেলা কৃষকলীগের সভাপতি জয়নাল আবেদীন,  উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক আয়শা সিদ্দিকা রুপালী, উপজেলা শ্রমিকলীগের আহ্বায়ক নুরুল ইসলাম ফটিক, উপজেলা যুব মহিলালীগের সভাপতি শিখা রানী অধিকারী, উপজেলা মহিলা শ্রমিকলীগের সভাপতি রিনা, তাঁতীলীগের আহ্বায়ক আমিরুল ইসলাম, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা শ্রমিকলীগের সদস্য সচিব শাহজাহান বাবলু, স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক হরিপদ রায়, মহিলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক জোসিন্তা দফো, উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক আঞ্জুমানআরাসহ আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা সভায় উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামীলীগ ও যুবলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ অংশগ্রহণ করেন। আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে দুঃস্থদের মাঝে খিচুড়ি বিতরণ করা হয়। 


Tag
আরও খবর