শেরপুর জেলার ঝিনাইগাতীতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব-এর ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপল¶ে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে অসহায় ও দুঃস্থ মহিলাদের মধ্যে শাড়ী কাপড় বিতরণ করা হয়েছে। ৯ আগস্ট বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব সাহা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে এ শাড়ী কাপড় বিতরণ করেন। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য ডাক্তার, নার্সসহ সকল স্টাফগণ উপস্থিত ছিলেন। ওইসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব সাহা জানান, ১০ জন অসহায় ও দুঃস্থ মহিলাদের মধ্যে এ শাড়ী কাপড় বিতরণ করা হয়। এছাড়াও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
১৬ ঘন্টা ৩৪ মিনিট আগে
১৮ ঘন্টা ২০ মিনিট আগে
১ দিন ১৮ ঘন্টা ৭ মিনিট আগে
২ দিন ১৪ ঘন্টা ৪৮ মিনিট আগে
৩ দিন ১৫ ঘন্টা ৫০ মিনিট আগে
৩ দিন ১৫ ঘন্টা ৫৯ মিনিট আগে
৩ দিন ১৮ ঘন্টা ৫৬ মিনিট আগে
৪ দিন ১৭ ঘন্টা ২১ মিনিট আগে