নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

ঝিনাইগাতীতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সকল সরকারী কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে মতবিনিময় সভা করেছেন শেরপুরে নব যোগদানকৃত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম। ৩ আগস্ট বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুরে নব যোগদানকৃত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম। তিনি পর্যটনসমৃদ্ধ শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার পর্যটনসহ সার্বিক উন্নয়ন কাজের আশ্বাস প্রদান করেন। ওই সময় উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভুইয়াসহ উপজেলার সকল সরকারী কর্মকর্তা-কর্মচারী, ইউপি চেয়ারম্যান, গণ্যমান্য ব্যক্তি রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। সভায় যোগদানের আগে প্রধান অতিথি নবাগত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুমকে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বাংলাদেশ শিক্ষক সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয়া হয়। পরে নবাগত জেলা প্রশাসক স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শুভেচ্ছা জানান এবং মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্ত্বরে দুটি গাছের চারা রোপন করেন। একই সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবন মান উন্নয়নে বরাদ্দকৃত বাইসাইকেল ও শিক্ষা উপকরণ বিতরণ করেন তিনি। প্রসঙ্গত, গত ২৪ জুলাই ২০২৩ সোমবার শেরপুর জেলায় জেলা প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক আব্দুল্লাহ আল খায়রুম।

Tag
আরও খবর