নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

শেরপুরে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন মোনালিসা বেগম

ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে শেরপুর জেলার নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন পুলিশ সুপার মোনালিসা বেগম, পিপিএম-সেবা। ২৬ জুলাই বুধবার বিকেলে তিনি শেরপুর পুলিশ সুপারের কার্যালয়ে গেলে জেলা পুলিশের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল, পিপিএম।

পরে জেলা পুলিশের একটি চৌকস পুলিশ দল নবাগত পুলিশ সুপার মোনালিসা বেগমকে গার্ড অব অনার প্রদান করেন। এরপর তিনি উপস্থিত জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণের সাথে কুশলাদি বিনিময় করেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) রায়হানা ইয়াসমিন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) তাহমিনা আক্তারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মোনালিসা বেগম শেরপুর জেলার প্রথম নারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন। নবাগত পুলিশ সুপার ২৫তম বিসিএস পুলিশ ক্যাডারের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসাবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি কিশোরগঞ্জ জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের কৃতি সন্তান। তিনি বর্ণাঢ্য চাকুরী জীবনে পুলিশের বিভিন্ন ইউনিটে সুনাম ও দক্ষতার সাথে পেশাগত দায়িত্ব পালন করে কাজের স্বীকৃতি স্বরূপ রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা) ভূষিত হয়েছেন। শেরপুর জেলায় যোগদানের পূর্বে তিনি পুলিশ সুপার হিসাবে বাংলাদেশ পুলিশের বিশেষ শাখায় (এসবি) কর্মরত ছিলেন।

এর আগে শেরপুর জেলায় যোগদানের পূর্বে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বিপিএমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন নবাগত পুলিশ সুপার জনাব মোনালিসা বেগম। ওইসময় পুলিশ সুপার মোনালিসা বেগমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বিপিএম। এসময় ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সাজ্জাদুর রহমান বিপিএম, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) আবিদা সুলতানা বিপিএম, পিপিএমসহ রেঞ্জ অফিসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর