আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী শ্রীবরদী উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সদস্য এডিএম শহিদুল ইসলামের জনসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। ৫ জুলাই বুধবার সন্ধ্যায় ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের ফাকরাবাদ, হলদীগ্রাম চৌরাস্তা ও সন্ধ্যাকুড়া কদমতলী বাজারে এ জনসংযোগ ও পথসভা করেন তিনি। এসময় তিনি বলেন, আমি বিগত সংসদ নির্বাচনেও দলের মনোনয়ন চেয়েছিলাম, মনোনয়ন পায়নি। আপনাদের দোয়া ও সমর্থন পেলে এবার পাবো বলে আমার বিশ্বাস। এসময় নলকুড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মজিবর রহমানসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এডি এম শহিদুল ইসলাম বিগত দিনে একাধারে ৩ বার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বর্তমানে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন।
১৬ ঘন্টা ৩৪ মিনিট আগে
১৮ ঘন্টা ১৯ মিনিট আগে
১ দিন ১৮ ঘন্টা ৭ মিনিট আগে
২ দিন ১৪ ঘন্টা ৪৮ মিনিট আগে
৩ দিন ১৫ ঘন্টা ৫০ মিনিট আগে
৩ দিন ১৫ ঘন্টা ৫৯ মিনিট আগে
৩ দিন ১৮ ঘন্টা ৫৫ মিনিট আগে
৪ দিন ১৭ ঘন্টা ২১ মিনিট আগে