বাংলাদেশে বিনিয়োগ করতে চায় ১১ চীনা প্রতিষ্ঠান রোহিঙ্গা সংকট সমাধানের পথ সামনে খুলবে : পররাষ্ট্রমন্ত্রী দেওয়ানগঞ্জে শ্রমিকদলের নেতা কর্তৃক সাংবাদিক হামলা ইতালিতে নিহত প্রবাসী পরিবারকে এক বছর আগে পাঠানো হয়েছিল হত্যার হুমকির উড়ো চিঠি নোয়াখালীতে ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ ‎সুন্দরবনে কোস্ট গার্ডের অপারেশন ম্যানগ্রোভ শিল্ড: বন্দুকযুদ্ধে দুলাভাই বাহিনীর সদস্য নিহত, আটক ২ ‎ শ্রীমঙ্গলে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন জুড়ীতে ছেলের কুড়ালের আঘাতে বাবা খুন, হাসপাতালে লাশ রেখে ছেলে উধাও লালপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ‎ভারত থেকে মোংলা বন্দরে পৌঁছাল চালের সর্বশেষ চালান: ৫০ হাজার টনের চুক্তি সম্পন্ন ক্ষেতলালে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮ কমলগঞ্জের শমসেরনগরে কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ ইতালিতে নিজ বাসায় নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত নিয়োগ বাতিলের প্রতিবাদে ডা. এবিএম আব্দুল্লাহর নিজ এলাকায় বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরে তীব্র প্রতিক্রিয়া ‎মোংলায় অর্থনৈতিক অঞ্চল নিয়ে বাংলাদেশ-চীন চুক্তি সোনাইমুড়ি ও নোয়াখালী সদরে মাদক ব্যবসায়ী আটক লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু মৌলভীবাজারে এনসিপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দলীয় নেতাকে অপহরণের অভিযোগ, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জেলার দুই নেতাকে দলের সকল কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি ও শোকজ

শেরপুরে স্ত্রী ও শাশুড়িকে হত্যা মামলায় যুবকের ফাঁসির রায়

শেরপুর জেলার সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি গ্রামে বিগত ২০১৫ সালে ঈদ-উল-আযহার পরবর্তী সময়ে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্বামী মো. ইসমাইল হোসেন (৪০) স্ত্রী বিলকিছ আক্তার (৩০) ও শাশুড়ি খালেদা বেগম (৫০) কে কুপিয়ে হত্যার দায়ে ৫ জুলাই বুধবার দুপুরে এক জনাকীর্ণ আদালতে জামাই মো. ইসমাইল হোসেনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় প্রদান করেছে শেরপুরের বিজ্ঞ জেলা ও দায়রা জজ মোহাম্মদ তৌফিক আজিজ। মৃত্যু দণ্ডপ্রাপ্ত মো. ইসমাইল হোসেন ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার চরগোরকপুর গ্রামের বাসিন্দা। আদালত ও মামলায় সংক্ষিপ্ত বিতরণের জানা গেছে, আসামী মো. ইসমাইল হোসেন বিগত ২০১৫ সালে ঈদ-উল-আযহার সময় ঈদ উদযাপন করার জন্য তার স্ত্রী বিলকিছ আক্তারের বড় ভাই আঃ খালেকের বাড়ী শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি গ্রামে যায়। এদিকে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আসামী ইসমাইল হোসেন তার স্ত্রী বিলকিছ আক্তারকে রান্না ঘরের সামনে ডেকে নিয়ে যায়। এসময় রান্না ঘরে থাকা দা দিয়ে স্ত্রী বিলকিছ আক্তারকে উপর্যপরি ও এলোপাথারী কোপাতে থাকলে তার আত্মচিৎকারে শাশুড়ি খালেদা বেগমসহ বাড়ীর ৩/৪ জন লোক এগিয়ে এলে তাদেরকেও কুপিয়ে জখম করে। পরে গুরুতর আহত স্ত্রী বিলকিছ আক্তার ও শাশুড়ি খালেদা বেগমকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় স্ত্রী বিলকিছ আক্তার মৃত্যুবরণ করেন। এদিকে শাশুড়ি খালেদা বেগমের শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় খালেদা বেগম মৃত্যুবরণ করে। পরে ময়না তদন্তের রিপোর্টে দেখা যায় স্ত্রী বিলকিছ আক্তারের শরীরে ধারালো অস্ত্রের ১০টি আঘাত ও শাশুড়ি খালেদা বেগমের শরীরে ৯টি আঘাত। এঘটনায় নালিতাবাড়ী থানায় জোড়া খুনের মামলা দায়ের করা হলে মামলার তদন্তকারী অফিসার দীর্ঘ তদন্ত শেষে একমাত্র আসামী মো. ইসমাইল হোসেনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন। পরে দীর্ঘ স্বাক্ষী-সাবুদ শেষে আসামী মো. ইসমাইল হোসেনের বিরুদ্ধে পেনাল কোড, ১৮৬০ এর ৩০২ ধারায় দোষ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ তৌফিক আজিজ তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন এবং একই সাথে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। রায়ে দণ্ডপ্রাপ্ত আসামী মো. ইসমাইল হোসেনকে তার মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত তার গলায় ফাঁসি ঝুলিয়ে রেখে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ প্রদান করেন।

Tag
আরও খবর