শেরপুরের ঝিনাইগাতীতে ৩৫০ গ্রাম গাজাসহ শাহজাহান (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ২৩ জুন শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার তিনানী চিকাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের খামারপাড়া গ্রামের ফরহাদ আলীর ছেলে। থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল আলম ভূঁইয়ার নির্দেশে এসআই মাসুদ রানার নেতৃত্বে সঙ্গীয় পুলিশ নিয়ে অভিযান চালিয়ে শুক্রবার দিবাগত রাত ১০টার সময় উপজেলার তিনানী চিকাপাড়া এলাকা থেকে ৩৫০গ্রাম গাজাসহ শাহজাহানকে আটক করে থানায় নিয়ে আসা হয়। রাতেই তার বিরুদ্ধে মাদক আইনে থানায় মামলা রুজু করা হয়। পরে ২৪ জুলাই শনিবার দুপুরে শাহজাহানকে শেরপুর বিজ্ঞ আদালতের সোপর্দ করা হয়। এ ব্যাপারে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল আলম ভূঁইয়া সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত শাহজাহানের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর শনিবার দুপুরে শেরপুর বিজ্ঞ আদালতের সোপর্দ করা হয়েছে। মাদক নির্মূল না হওয়া পর্যন্ত থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
১ দিন ১১ ঘন্টা ৪০ মিনিট আগে
২ দিন ১৪ ঘন্টা ৭ মিনিট আগে
৩ দিন ১১ ঘন্টা ৩৬ মিনিট আগে
৩ দিন ১২ ঘন্টা ৩০ মিনিট আগে
৪ দিন ১৭ ঘন্টা ৫৪ মিনিট আগে
৯ দিন ১৫ ঘন্টা ১৬ মিনিট আগে
১০ দিন ১০ ঘন্টা ৫০ মিনিট আগে
১০ দিন ১২ ঘন্টা ৩৪ মিনিট আগে