নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার ফারুক আল মাসুদ’র সফলতার দুই বছর


শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ এর দায়িত্ব পালনে সফলতার দুই বছর পূর্তি হয়েছে। এ উপলক্ষে ২২ জুন ২০২৩ বৃহস্পতিবার দুপুরে উপজেলা অফিসার্স ক্লাবের পক্ষ থেকে দুই বছর পূর্তি উপলক্ষে কেক কেটে উদযাপন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার রুবেল মাহমুদের পদোন্নতিজনিত বদলির কারণে গত ২২ জুন ২০২১ ইং তারিখে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় নতুন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ফারুক আল মাসুদ যোগদান করেন। গত ২৩ জুন ২০২১ ইং তারিখে তিনি আনুষ্ঠানিকভাবে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বভার গ্রহণ করেন। তিনি ৩৩তম বিসিএস ক্যাডার। প্রথম বারের মতো উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন ঝিনাইগাতীতে। ঝিনাইগাতীতে যোগদানের আগে তিনি শেরপুর ও শ্রীবরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি), এছাড়াও অন্যান্য স্থানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক সন্তানের জনক। ঝিনাইগাতীতে যোগদানের পরই তিনি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় করেন। মতবিনিময়কালে তিনি বলেন, আমি এখন নিজেকে ঝিনাইগাতীর বাসিন্দা মনে করি, আর আমি প্রতিটি কার্য ঘন্টা ঝিনাইগাতীর উন্নয়নে কাজ করবো। দায়িত্ব নেয়ার পর থেকেই তিনি জেলা প্রশাসকের দিক-নির্দেশনায় প্রতিটি ইউপি চেয়ারম্যানকে সংশ্লিষ্ট ইউনিয়নে বিভিন্ন উন্নয়নমূলক কাজের দিক-নির্দেশনা দেন। প্রতিটি শি¶াপ্রতিষ্ঠানে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী এবং বাল্যবিবাহ ও ইভটিজিং বন্ধে শি¶ার্থীদের মাঝে সচেতনতা বাড়াতে উদ্যোগ গ্রহণ করেন তিনি। ভূমি সেবাসহ পর্যটন সমৃদ্ধ শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার অন্যতম পর্যটন স্পট গজনী অবকাশের আকর্ষণ বাড়াতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন তিনি। এটাই ছিল এলাকাবাসীর প্রত্যাশা। এ উপজেলার ভূমিহীন জনগোষ্ঠীদের জন্য স্থায়ী আবাসনের ব্যবস্থা করেছেন তিনি। সরকারের নির্দেশনায় ইতিমধ্যেই তিনি সর্বসাধারণের মতামতের ভিত্তিতে ঝিনাইগাতীকে ভূমিহীনমুক্ত ঘোষণার উদ্যোগ নিয়েছেন। তার সময়কালে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে জেলা প্রশাসকের নির্দেশনায় ইউএনও ফারুক আল মাসুদ করোনা পরিস্থিতি সময়ে সামাজিক দূরত্ব বজায় রাখতে মাইকিং, লিফলেট বিতরণসহ করোনা প্রতিরোধে সার্বিক কাজে নিয়োজিত ছিলেন। ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২২ ঝিনাইগাতীতে ৫ম ধাপের নির্বাচনে সক্রিয় ভূমিকা নিয়ে উপজেলার ৭টি ইউনিয়নবাসীকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিয়েছেন। এছাড়াও সম্প্রতি তিনি ঝিনাইগাতী উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে দ্রুত সরকারীভাবে ত্রাণ সামগ্রী প্রদানসহ সার্বক্ষণিক খোঁজ খবর রেখেছেন। তিনি দায়িত্ব পালনকালে শেরপুর জেলায় প্রাথমিকে শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়েছেন। জেলা পর্যায়ে জাতীয় শুদ্ধাচার কৌশল পুরস্কার পেয়েছেন। এছাড়াও তিনি জন্ম ও মৃত্যু নিবন্ধনে ময়মনসিংহ বিভাগের বিভাগীয় শ্রেষ্ঠত্বের সম্মাননা সনদ ও ক্রেস্ট পেয়েছেন। এতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ ঝিনাইগাতী বাসীর কাছে আরও প্রিয় হয়ে যান। সর্বোপরি গত দুই বছরে তিনি ঝিনাইগাতী উপজেলা বাসীর উন্নয়নে একাধিক বিশেষ উদ্যোগ গ্রহণ করায় ঝিনাইগাতীর সর্বস্তরের মানুষের কাছে তিনি একজন প্রিয় অভিভাবক হয়ে উঠেছেন। 

Tag
আরও খবর