নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

ঝিনাইগাতীতে মাধ্যমিক স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

“দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকাই মুখ্য” এ বিষয়ের উপর দুর্নীতি দমন কমিশন কর্তৃক আয়োজিত দুর্নীতি প্রতিরোধ কর্মসূচির আওতায় ঝিনাইগাতীতে মাধ্যমিক স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২০ জুন মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ হল রুমে দুর্নীতি দমন কমিশন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক আবুল হাশেমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য ও পুরস্কার প্রদান করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দুদক সমন্বিত জেলা কার্যালয় জামালপুরের সহকারী পরিচালক জাহিদুল ইসলাম, উপ-সহকারী পরিচালক আবুল কালাম আজাদ, উপজেলা কৃষি অফিসার হুমায়ুন দিলদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কামাল। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক রোস্তম আলী। এতে বিচারক মন্ডলী হিসেবে ছিলেন, উপজেলা কৃষি অফিসার হুমায়ুন দিলদার, ঝিনাইগাতী মহিলা আদর্শ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আলীম আল রেজা নিক্সন ও  দুদক সমন্বিত জেলা কার্যালয় জামালপুরের উপ-সহকারী পরিচালক আবুল কালাম আজাদ। উক্ত বিতর্ক প্রতিযোগিতায় ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ৩ জন এবং মালিঝিকান্দা উচ্চ বিদ্যালয়ের ৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এতে ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় বিজয়ী হয় এবং শ্রেষ্ঠ বক্তা হিসেবে ওই বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী সায়মা ইসলাম প্রথম স্থান অধিকার করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিগণ।

Tag
আরও খবর