নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

ঝিনাইগাতীতে ১ হাজার ২ শত ৭০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় ১ হাজার ২ শত ৭০ জন কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। ১৫ জুন বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি অফিস হল রুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদের সভাপতিত্বে ২০২২-২৩ অর্থ বছরের খরিপ/২০২৩-২০২৪ মৌসুমে রোপা আমন ধানের (উফশী জাত) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় এ বীজ-সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। এসময় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন দিলদার। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম, অতিরিক্ত কৃষি অফিসার দিলরুবা আক্তারসহ কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। ওইসময় উপজেলা কৃষি অফিসার জানান, সরকার আউশ ও বোরোর পাশাপাশি প্রতি বছরের ন্যায় এ বছরও রোপা আমন ধান আবাদে কৃষকদের উৎসাহিত করতে বিনামূল্যে বীজ-সার দিচ্ছে। এতে করে আমনের আবাদ ও উৎপাদন বৃদ্ধি পাবে। এ উপজেলায় ৭টি ইউনিয়নে ১ হাজার ২ শত ৭০ জন কৃষক এ প্রণোদনা পাচ্ছে। কৃষি প্রণোদনার মধ্যে ছিল, ৫ কেজি আমন উফশী জাতের ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার। 

Tag
আরও খবর