আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে ৮ জুন ২০২৩ বৃহস্পতিবার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুল কবীর ঝিনাইগাতী উপজেলার তাওয়াকোচা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে ঝিনাইগাতী সদর ইউনিয়নের সারিকালিনগর গ্রামের জালাল উদ্দিনের পুত্র আজাদ মিয়াকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দন্ডিত করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুল কবীর বলেন, জনস্বার্থে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এধরণের অভিযান অব্যাহত থাকবে।
১৫ ঘন্টা ২৩ মিনিট আগে
১৭ ঘন্টা ৯ মিনিট আগে
১ দিন ১৬ ঘন্টা ৫৬ মিনিট আগে
২ দিন ১৩ ঘন্টা ৩৭ মিনিট আগে
৩ দিন ১৪ ঘন্টা ৩৯ মিনিট আগে
৩ দিন ১৪ ঘন্টা ৪৮ মিনিট আগে
৩ দিন ১৭ ঘন্টা ৪৫ মিনিট আগে
৪ দিন ১৬ ঘন্টা ১০ মিনিট আগে