বাংলাদেশে বিনিয়োগ করতে চায় ১১ চীনা প্রতিষ্ঠান রোহিঙ্গা সংকট সমাধানের পথ সামনে খুলবে : পররাষ্ট্রমন্ত্রী দেওয়ানগঞ্জে শ্রমিকদলের নেতা কর্তৃক সাংবাদিক হামলা ইতালিতে নিহত প্রবাসী পরিবারকে এক বছর আগে পাঠানো হয়েছিল হত্যার হুমকির উড়ো চিঠি নোয়াখালীতে ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ ‎সুন্দরবনে কোস্ট গার্ডের অপারেশন ম্যানগ্রোভ শিল্ড: বন্দুকযুদ্ধে দুলাভাই বাহিনীর সদস্য নিহত, আটক ২ ‎ শ্রীমঙ্গলে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন জুড়ীতে ছেলের কুড়ালের আঘাতে বাবা খুন, হাসপাতালে লাশ রেখে ছেলে উধাও লালপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ‎ভারত থেকে মোংলা বন্দরে পৌঁছাল চালের সর্বশেষ চালান: ৫০ হাজার টনের চুক্তি সম্পন্ন ক্ষেতলালে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮ কমলগঞ্জের শমসেরনগরে কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ ইতালিতে নিজ বাসায় নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত নিয়োগ বাতিলের প্রতিবাদে ডা. এবিএম আব্দুল্লাহর নিজ এলাকায় বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরে তীব্র প্রতিক্রিয়া ‎মোংলায় অর্থনৈতিক অঞ্চল নিয়ে বাংলাদেশ-চীন চুক্তি সোনাইমুড়ি ও নোয়াখালী সদরে মাদক ব্যবসায়ী আটক লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু মৌলভীবাজারে এনসিপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দলীয় নেতাকে অপহরণের অভিযোগ, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জেলার দুই নেতাকে দলের সকল কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি ও শোকজ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর সদর আসনে প্রার্থীতা ঘোষণা করলেন সাবেক এমপি ফাতেমাতুজ্জহুরা শ্যামলী

নির্বাচন কমিশন ঘোষিত আগামী ২৯ ডিসেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ (সদর) আসনে আনুষ্ঠানিকভাবে প্রার্থীতা ঘোষণা করেছেন সংরক্ষিত আসনের সাবেক এমপি ও জেলা যুব মহিলা লীগের সভাপতি এ্যাডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী। ৬ মে শনিবার রাতে শহরের বটতলাস্থ তার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ প্রার্থীতা ঘোষণা করেন। এসময় তিনি বলেন, দীর্ঘদিন যাবৎ আমি সামাজিক কাজে অংশগ্রহণ, গরীব ও অসহায় মানুষের পাশে থেকে সাহায্য ও সহযোগিতা করে যাচ্ছি। শেরপুর জেলার সর্বস্তরের মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং সেবা করে আসছি। আমার এসকল কাজ অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, এর আগে জাতীয় সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছি। আমি এবারও মনোনয়নপত্র কিনতে চাচ্ছি। আমার বিশ্বাস আমি এবার মনোনয়ন পাবো। বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে শেরপুর-১ আসনে মনোনয়ন দেন আমি অবশ্যই বিপুল ভোটে জয়যুক্ত হবো। মাননীয় প্রধানমন্ত্রীর নৌকা মার্কায় বিজয়ী হয়ে তাকে উপহার দিতে পারবো বলে আমার বিশ্বাস। তিনি উপস্থিত সকল সাংবাদিকদের কাছে সহযোগিতা কামনা করেন। বক্তব্য শেষে এক দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে সাবেক এমপি ফাতেমা তুজ্জহুরা শ্যামলী ওই রাতেই আনুষ্ঠানিকভাবে তার কর্মী সমর্থকদের সাথে নিয়ে বটতলা কার্যালয় থেকে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেন। এসময় জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি এ্যাডভোকেট হরিদাস সাহা, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মাহবুবা রহমান শিমু, মহিলা আওয়ামী লীগ নেত্রী রোজিনা তাসনিম, আদরজান ফাউন্ডেশনের কর্মকর্তা ও সাপ্তাহিক শ্যামলী শেরপুর এর নির্বাহী সম্পাদক মোঃ উমর ফারুক, সদর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ফেরদৌসী আক্তার শিখা, সাধারণ সম্পাদক মারুফা আক্তার, শহর যুব মহিলা লীগের সভাপতি সেতারা পারভীন পরশ, সাধারণ সম্পাদক সাবিকুন নাহারসহ জেলা যুব মহিলা লীগ নেত্রী লতিফা আক্তার লাকী, মুক্তি বিশ্বাস, লাভলী আক্তার, বৃষ্টি সাহা, পূজা পাল, সুমি বিশ্বাস, রিতা, জেসমিন আক্তারসহ যুব মহিলা লীগের সকল ইউনিটের নেতা-কর্মীসহ আওয়ামী লীগ, যুব লীগ, ছাত্রলীগের নেতা-কর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

আরও খবর