নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শেরপুরে শহীদ গোলাম মোস্তফা তালুকদার -এর ৫১ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

শেরপুরে শহীদ গোলাম মোস্তফা তালুকদার -এর ৫১ তম শাহাদাত বার্ষিকী এবং শহীদ মোস্তফা পাঠাগার -এর ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৩০ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় পাঠাগার মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযুদ্ধ জাদুঘর-শহীদ মোস্তাফা পাঠাগার আয়োজিত এ আলোচনা সভায়  সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ড. সুধাময় দাস। শহীদ ছাত্রনেতা গোলাম মোস্তফা তালুকদার সহ মুক্তিযোদ্ধের সকল শহীদদের স্মরনে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে সভার কাজ শুরু হয়।শেরপুরের বিশিষ্ট কবি রবিন পারভেজ-এর সঞ্চালনায়  অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সেক্টরস কমান্ডার্স ফোরামের সাধারণ সম্পাদক  বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফকির আক্তারুজ্জামান, মুক্তিযুদ্ধ জাদুঘর-শহীদ মোস্তফা পাঠাগার এর পরিচালক মোশাররফ হোসেন তালুকদার, উদীচী শিল্পীগোষ্ঠী শেরপুর জেলা সংসদের সভাপতি অধ্যক্ষ তপন সারোয়ার, শেরপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শিব শংকর কারুয়া, সাংবাদিক আব্দুর রহিম বাদল, উদীচী শিল্পীগোষ্ঠী শেরপুর জেলা সংসদের সাধারণ সম্পাদক প্রভাষক রীতেশ কর্মকার, সিপিবি শেরপুর সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সোলায়মান আহমেদ, মহিলা পরিষদ শেরপুর জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক আন্জুমান আরা যুথি, মৎসজীবী লীগ এর সভাপতি দন্ত চিকিৎসক আব্দুস সালাম, সাংস্কৃতিক ও পরিবেশ সংর¶ণ কর্মী দেবদাস চন্দ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি শেরপুর জেলার যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সামসুদ্দিন, উদীচী শিল্পীগোষ্ঠী শেরপুর জেলা সংসদের সহ-সভাপতি  এস এম আবু হান্নান এবং শ্রমিক নেতা এরশাদ আলী প্রমুখ। সভায় বক্তরা মহান মুক্তিযুদ্ধের চার মুলনীতি প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলে সাম্প্রদায়িক গোষ্ঠী ও স্বাধীনতা বিরোধীদের নির্মূল করার আহবান জানান। সভায় উদীচী শিল্পীগোষ্ঠী শেরপুর জেলা সংসদের সভাপতি অধ্যাপক তপন সারোয়ার গণসংগীত পরিবেশন করেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় ২৪ আগস্ট আল বদর কমান্ডার যুদ্ধাপরাধী কামারুজ্জামান ছাত্র নেতা গোলাম মোস্তফাকে ধরে নিয়ে গিয়ে শেরপুর শহরের শেরী ব্রিজে গুলি করে হত্যা করে। 

Tag
আরও খবর