শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সদর বাজারের বিভিন্ন পেট্রোলের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। ৫ মে সোমবার ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম রাসেল-এর নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় লাইসেন্স না থাকায় ও ওজনে পেট্রোল কম দেওয়াসহ বিভিন্ন অনিয়মের দায়ে ৪টি পেট্রোলের দোকানে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন ময়মনসিংহ থেকে আগত বিএসটিআই-এর কর্মকর্তা ও আনসার সদস্যগণ। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
১৭ ঘন্টা ৩৮ মিনিট আগে
১৯ ঘন্টা ২৩ মিনিট আগে
১ দিন ১৯ ঘন্টা ১১ মিনিট আগে
২ দিন ১৫ ঘন্টা ৫২ মিনিট আগে
৩ দিন ১৬ ঘন্টা ৫৪ মিনিট আগে
৩ দিন ১৭ ঘন্টা ৩ মিনিট আগে
৩ দিন ২০ ঘন্টা ০ মিনিট আগে
৪ দিন ১৮ ঘন্টা ২৫ মিনিট আগে