কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

শামীম ওসমান পরিবারের দুই সহযোগী সন্ত্রাসী গ্রেপ্তার

সাবেক সাংসদ শামীম ওসমানের ভাতিজা ও প্রয়াত সাংসদ নাসিম ওসমানের পুত্র আজমেরী ওসমানের দুই সহযোগী সন্ত্রাসীকে পিস্তল, ম্যাগজিন ও তাজা গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৫ মে) রাত সাড়ে ৩টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নাসিক ৮ নম্বর ওয়ার্ডের ধনকুন্ডা খালপাড় এলাকা থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন নারায়ণগঞ্জ সদরের খানপুর এলাকার গিয়াসউদ্দিনের ছেলে আমির হোসেন ওরফে সনেট (৪০) এবং একই এলাকার সজীব রায় (২৩)। তারা এমপিপুত্র আজমেরী ওসমানের ছত্রচ্ছায়ায় খানপুর এলাকায় মাদক ব্যবসা, সন্ত্রাসী তৎপরতাসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন বলে জানা গেছে। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম জানান, রাতে টহলরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইলিয়াস দুই সন্দেহভাজন ব্যক্তিকে থামানোর চেষ্টা করলে তারা পালানোর চেষ্টা করে এব পুলিশের দিকে অস্ত্র তাক করে গুলি ছোড়ার প্রচেষ্টা চালায়। পরে অতিরিক্ত পুলিশ ফোর্সের সহায়তায় তাদের আটক করা হয়। দেহ তল্লাশিতে তাদের কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগজিন এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রটি দেশি না বিদেশি, তা পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে বলে জানান ওসি। তিনি আরও বলেন, “আটককৃতরা দীর্ঘদিন ধরে খানপুর এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে অস্ত্র ও সন্ত্রাসী কার্যক্রম সংক্রান্ত দুটি মামলা রয়েছে। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”
আরও খবর