অক্টোবরের ৬ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৬৩ কোটি ডলার বাসকের কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস-চেয়ারম্যান চট্টগ্রামের আবদুল মন্নান জানু সাতকানিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের, আহত ৪ ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার

মধুপুরে সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল

দেশচিত্র

টাঙ্গাইলের মধুপুর উপজেলা বিএনপি'র সাবেক সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আনোয়ার হোসেন এর বিরুদ্ধে মিথ্যা,বানোয়াট ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিএনপি'র একাংশের ব্যানারে সাংবাদিক সম্মেলন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

৫ মে (সোমবার) বিকেলে বিএনপি'র একাংশের নেতা কেন্দ্রীয় বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট মোহাম্মদ আলীর মধুপুরস্থ রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য থেকে জানা যায়, গত ২ মে(শুক্রবার) দিবাগত রাতে বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির অপর সদস্য ও শিল্পপতি ফকির মাহবুব আনাম স্বপনের মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের বাগানবাড়ি চৌরাস্তায় অবস্থিত ফ্যাক্টরিতে রাতের আঁধারে ডাকাতির ঘটনা ঘটে। আর এ ঘটনাকে কেন্দ্র করে গত ৪ মে রবিবার জেলা বিএনপি'র নেতারা ফ্যাক্টরি পরিদর্শনে আসলে সে সময় মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, উপজেলা বিএনপি'র সাবেক সদস্য ব্যবসায়ী আনোয়ার হোসেনকে ডাকাতির ঘটনার সাথে জড়িয়ে মিথ্যা, বানোয়াট ও কুরুচিপূর্ণ প্রদান করেন। যে বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন মিডিয়ায় প্রচারিত হওয়ায় বিএনপি'র এই সাবেক নেতাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে বলে লিখিত বক্তব্য পাঠ করার সময় উপজেলা বিএনপি'র সাবেক সহ-সভাপতি মোঃ জয়নাল আবদীন খান বাবলু  দাবি করে এর প্রতিবাদ জানান।

এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি'র সাবেক সদস্য আলহাজ মোঃ আনোয়ার হোসেন, উপজেলা বিএনপি'র সাবেক সহ সভাপতি জয়নাল আবেদীন খান বাবলু, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি মোঃ নস্কর আলী, পৌর বিএনপির সাবেক সদস্য হারুন অর রশিদ,উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক সোহেল রানা মাসুম,

সদস্য এম এ মান্নান ও হাবিবুর রহমান খান প্রমূখ। 

পরে উক্ত মিথ্যা বানোয়াট ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে বাসস্ট্যান্ড আনারস চত্বরে এসে শেষ হয়। 

আরও খবর