দা দিয়ে কুপিয়ে চাচিকে হত্যা, মা হাসপাতালে জয়পুরহাটে কিডনি বিক্রি করেও বদলেনি ভাগ্য! ট্রান্সফরমার চুরি মামলায় গ্রেপ্তার পীরগাছায় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে থানায় মতবিনিময় সভা মোংলায় এক মাস ধরে পানির সংকট, দুর্ভোগে ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ডিজেলের সংকট ২০২৭ সালেও থাকবে: আইইএ ৯ নভেম্বর বসছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন সপ্তাহে দুই দিন নিজ বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতায় প্রধানমন্ত্রীর আহ্বান ২নং উত্তর চরবংশীর গর্ব মো. নাজমুল হাসান, বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম স্থান অর্জন ফুটফুটে শিশুটিকে বাঁচাতে বাড়িয়ে দিন সহায়তার হাত, ওয়াফির হৃদয়ে ছিদ্র মোংলায় দুই মাস পর নারীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার দেওয়ানগঞ্জের ডাংধরায় মা-ছেলেকে পিটিয়ে জখম ও ইজিবাইক ছিনতাই; থানায় অভিযোগ জামালপুরের বকশীগঞ্জে জাল আমেরিকান ডলারসহ গ্রেপ্তার ২: মোটরসাইকেল ও মোবাইল জব্দ কুলিয়ারচরে মাদক, অনলাইন জুয়া ও বিশেষ অভিযানে ০৯ জন গ্রেপ্তার আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে ৬৩ টন ৬০০ কেজি চাউলের ডিও প্রদান লাখাইয়ে বসতঘরে মেঁঝে কেটে চুরি, মোবাইলসহ মূল্যবান মালামাল উধাও। পীরগাছায় রাজবাড়ির দুই পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ইশরাত জাহান কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন দিনাজপুরে নবাগত নার্সদের নবীন বরণ ও ক্যাপিং অনুষ্ঠান অনুষ্ঠিত। সাবেক মেয়র কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা

অবশেষে বদলি হলেন ৫ যুবককে হেনেস্তাকারী ইসলামপুর সার্কেলের সেই এএসপি

জামালপুরের ইসলামপুর সার্কেল সহকারী পুলিশ সুপার (এএসপি) অভিজিত দাস অবশেষে অন্যত্র বদলি হয়েছেন। তাঁর বিরুদ্ধে পাঁচ যুবককে হেনেস্তা করার গুরুতর অভিযোগ রয়েছে। তবে শুরু থেকেই  তিনি অভিযোগ অস্বীকার করে আসছেন। 

আজ সোমবার (৫ মে) সন্ধ্যা ৭টার দিকে ইসলামপুর সার্কেলের এএসপির কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেন এএসপি অভিজিত দাস। 

এর আগে গতকাল রোববার রাত ১১টার দিকে ইসলামপুর থানা কম্পাউন্ডে এএসপি অভিজিত দাসকে বদলিজনিত সংবর্ধনা দেন থানা-পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ৮ অক্টোবর ইসলামপুর সার্কেলে এএসপি পদে যোগদান করেন অভিজিত দাস। অভিযোগ রয়েছে, থানা ও পুলিশ তদন্তকেন্দ্রের তদারকির দায়িত্ব থাকা খোদ এএসপি অভিজিত দাস নিজেই সাহরিতে মাইকিং করার দায়ে পাঁচ যুবককে হেনেস্তা করে বিতর্কের জন্ম দেন। 

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ আজকের পত্রিকাকে বলেন, 'ইসলামপুর সার্কেল থেকে অভিজিত স্যার বদলি হয়েছেন। তিনি কক্সবাজারের চকোরিয়া সার্কেলে যোগদান করবেন।'

উল্লেখ্য, ২০২৪ সালের ১২ মার্চ সাহরি খেতে লোকজনকে ঘুম থেকে জাগাতে মাইকিং করার দায়ে এএসপি অভিজিত দাসের হেনস্তা হওয়ার অভিযোগ তুলেছিলেন ভুক্তভোগী পাঁচ যুবক। 

ভুক্তভোগীদের অভিযোগ, সাহরি খেতে লোকজনকে ঘুম থেকে জাগিয়ে তুলতে ওইদিন রাত ৩টার দিকে পৌর এলাকায় মাইকিং করছিলেন তাঁরা। এ সময় এএসপি অভিজিত দাস মাইকিং করার দায়ে অকথ্য ভাষায় গালিগালাজ করাসহ তাঁদেরকে মারধর করে থানা হাজতে আটকে রাখে। থানা হাজতে তাঁদের সাহরি খেতে না দেওয়ায় পরদিন তাঁরা কেউ রোজা রাখতে পারেননি। ভোর রাতে পৌর কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহন মিয়ার হস্তক্ষেপে তাঁরা ছাড়া পান। কিন্তু হেনেস্তার ঘটনার আইনগত প্রতিকার পাননি ভুক্তভোগীরা।

পরে তৎকালীন স্থানীয় সংসদ সদস্য ও ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল ডাকবাংলোয় এএসপি অভিজিত দাসকে ডেকে নিয়ে ভুক্তভোগীদের সঙ্গে বিষয়টি সমঝোতা করে দেন। 

তবে পাঁচ যুবককে হেনেস্তার অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছিলেন এএসপি অভিজিত দাস। তাঁর দাবি, আইনানুসারে ওই পাঁচ যুবককে জিজ্ঞাসাবাদের জন্য থানা নেওয়া হয়েছিল।'

তবে ওই সময় বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হলে, এএসপি অভিজিত দাসের পুলিশী কার্যক্রম নিয়ে নানা মহলে সমালোচনা হয়। 







আরও খবর