নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

শেরপুরের ঝিনাইগাতীর জগৎপুর গণহত্যা দিবস উপলক্ষে পুনাকের উদ্যোগে স্মরণ সভা ও উপহার সামগ্রী বিতরণ


শেরপুর জেলার ঝিনাইগাতীতে স্বাধীনতার ৫২ বছর পর জগৎপুর গণহত্যা দিবস উপলক্ষে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) শেরপুরের উদ্যোগে স্মরণ সভা ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

৩০ এপ্রিল ২০২৩ রবিবার ঝিনাইগাতী উপজেলার ধনশাইল ইউনিয়নের জগৎপুর গণহত্যা দিবস উপলক্ষে বিকেলে জগৎপুর গ্রামে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) শেরপুরের আয়োজনে এ স্মরণ সভা ও উপহার বিতরণ করা হয়। পুনাক শেরপুর এর সভানেত্রী সানজিদা হক মৌ এর সভাপতিত্বে স্মরণ সভা ও উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুরের পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম। ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিররুল আলম ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল পিপিএম, শেরপুর সরকারী কলেজের সহযোগী অধ্যাপক শিব শংকর কারুয়া, শেরপুর হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের সভপতি দেবাশীষ ভট্রাচার্য, প্লেস শেরপুরের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, ধানশাইল ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম। এছাড়াও জগৎপুর গ্রামে গণহত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ স্বজনরা গণহত্যার স্মৃতিমূলক বক্তব্য রাখেন, পাইকুড়া এআরপি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিমল চন্দ্র দে, বীর মুক্তিযোদ্ধা উমেদ আলী, শিক্ষক শ্রী সুবাস চন্দ্র দে প্রমুখ। আলোচনা সভা শেষে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) শেরপুরের উদ্যোগে জগৎপুর গ্রামের গণহত্যায় শহীদ পরিবারের স্বজন, বীর মুক্তিযোদ্ধা ও অসহায় দুস্থ ৮০টি পরিবারের মধ্যে শাড়ী ও লুঙ্গি বিতরণ করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম ও পুনাক সভানেত্রী সানজিদা হক মৌ।


উল্লেখ্য, ১৯৭১ সালের ৩০ এপ্রিল শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের জগৎপুর গ্রামে নৃশংস গণহত্যা চালায় পাকিস্তানী হানাদার বাহিনী। সেদিন ওই গণহত্যায় শহীদ হন অন্তত ১৫০ জন মানুষ। তাদের রক্তে লাল হয় রঙ্গা বিলের পানি।

Tag
আরও খবর