নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

শেরপুরে জেলা কারাগারের এক হাজতির মৃত্যু

শেরপুর জেলা কারাগারে একটি মামলায় মো. আল আমিন (২৫) নামে এক হাজতি হাজতবাস থাকা অবস্থায় ২৬ এপ্রিল বুধবার সকাল ৮টার দিকে অসুস্থ হওয়ায় কারাগার কর্তৃপক্ষ শেরপুর জেলা সদর হাসপাতালে তাকে ভর্তি করলে পরে চিকিৎসাধীন অবস্থায় সে ওই দিন সকাল পৌনে ৯টার দিকে মারা যায়। হাজতি মো. আল আমিন নকলা উপজেলার উরফা ইউনিয়নের লয়খা গ্রামের জনৈক শরাফত আলীর ছেলে। হাসপাতাল ও কারাগার সূত্রে জানা গেছে, নকলা উপজেলার লয়খা গ্রামের বাসিন্দা মো. শরাফত আলীর মাদক সেবী ছেলে মো. আল আমিন একটি মারামারি মামলায় গত ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ইং তারিখে শেরপুর জেলা কারাগারে হাজতি নং ৪৫৪/২৩ হাজতবাস করে আসছিল। বুধবার সকাল ৮টার দিকে কারাগার অভ্যন্তরে আল আমিন পায়চারী করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারারক্ষীরা উদ্ধার করে। পরে তাৎক্ষণিক কারাগার কর্তৃপক্ষ তাকে চিকিৎসার জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করে। এদিকে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন সকাল পৌনে ৯টার দিকে হাজতি মো. আল আমিন হাসপাতাল বেডে মারা যায়।এ ঘটনায় জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম রাসেলের উপস্থিতিতে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল গিয়ে মো. আল আমিনের মৃতদেহ সূরতহাল রিপোর্ট তৈরি শেষে শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে ময়না তদন্ত সম্পন্ন শেষে কারাগার কর্তৃপক্ষ আল আমিনের মৃতদেহ তার বাবা শরাফত আলীর কাছে হস্তান্তর করেন।

Tag
আরও খবর