বাংলাদেশে বিনিয়োগ করতে চায় ১১ চীনা প্রতিষ্ঠান রোহিঙ্গা সংকট সমাধানের পথ সামনে খুলবে : পররাষ্ট্রমন্ত্রী দেওয়ানগঞ্জে শ্রমিকদলের নেতা কর্তৃক সাংবাদিক হামলা ইতালিতে নিহত প্রবাসী পরিবারকে এক বছর আগে পাঠানো হয়েছিল হত্যার হুমকির উড়ো চিঠি নোয়াখালীতে ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ ‎সুন্দরবনে কোস্ট গার্ডের অপারেশন ম্যানগ্রোভ শিল্ড: বন্দুকযুদ্ধে দুলাভাই বাহিনীর সদস্য নিহত, আটক ২ ‎ শ্রীমঙ্গলে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন জুড়ীতে ছেলের কুড়ালের আঘাতে বাবা খুন, হাসপাতালে লাশ রেখে ছেলে উধাও লালপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ‎ভারত থেকে মোংলা বন্দরে পৌঁছাল চালের সর্বশেষ চালান: ৫০ হাজার টনের চুক্তি সম্পন্ন ক্ষেতলালে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮ কমলগঞ্জের শমসেরনগরে কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ ইতালিতে নিজ বাসায় নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত নিয়োগ বাতিলের প্রতিবাদে ডা. এবিএম আব্দুল্লাহর নিজ এলাকায় বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরে তীব্র প্রতিক্রিয়া ‎মোংলায় অর্থনৈতিক অঞ্চল নিয়ে বাংলাদেশ-চীন চুক্তি সোনাইমুড়ি ও নোয়াখালী সদরে মাদক ব্যবসায়ী আটক লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু মৌলভীবাজারে এনসিপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দলীয় নেতাকে অপহরণের অভিযোগ, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জেলার দুই নেতাকে দলের সকল কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি ও শোকজ

সুবিধাবঞ্চিতদের ঈদ উপহার দিলো ‘ভয়েস অব ঝিনাইগাতী’

ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি! দুঃখ ভুলে আনন্দ ভাগাভাগি করে নেয়ার দিন। অনেকেই ঈদের আনন্দটা ভাগাভাগি করে নিচ্ছেন প্রিয়জনকে বাহারি উপহার দেয়া এবং নেয়ার মাধ্যমে। কিন্তু আমাদেরই সমাজে কিছু হতভাগা মানুষ আছে যাদের ছুঁতে পারে না কোন উৎসব, এমনকি ঈদও। গত কয়েক বছর ধরেই শেরপুরের ঝিনাইগাতী উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভয়েস অব ঝিনাইগাতী’ বিভিন্ন দুর্যোগকালীন সময় ও ধর্মীয় উৎসবে মানুষের পাশে দাঁড়িয়ে আসছে। সেই ধারবাহিকতায় এবার ঈদ আনন্দ ভাগাভাগি করতে উপজেলার প্রায় ৪০০ অসহায় ও সুবিধাবঞ্চিত দরিদ্র পরিবারের মাঝে ঈদের উপহার হিসেবে খাদ্য সমাগ্রী ও নতুন পোশাক বিতরণ করেছে এ স্বেচ্ছাসেবী সংগঠন। বুধবার (১৯ এপ্রিল) বেলা ১২টায় উপজেলার থানা রোড এলাকায় এসব উপহার তুলে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল কবীর। প্রবাসী বাংলাদেশি ড. জাফর ইকবালের আর্থিক সহায়তায় ঈদ উপহার হিসেবে তিন শতাধিক পরিবারের মাঝে পোলাও চাল, সেমাই, চিনি, গুঁড়াদুধের প্যাকেট, তেল, সাবান, পিঠা, মুড়ি, পিঁয়াজ, আলু, রসুন, ডাল ও লবণ। এছাড়া আরও ৭০ জন নারী-পুরুষদের জন্য ছিল লুঙ্গি, পাঞ্জাবি, শাড়ি, ব্লাউজ ও পেডিকোট। এবার ঈদে এসব উপহার সামগ্রী পেয়ে তারা খুবই আনন্দিত। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা ও ইউপি সদস্য সাংবাদিক মো. জাহিদুল হক মনির। এতে বিশেষ অতিথি ছিলেন ঝিনাইগাতী থানার ওসি (তদন্ত) মো. আবুল কাশেম। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শেরপুর অনলাইন জার্নালিস্ট ফোরামের যুগ্ন সাধারণ সম্পাদক মো. নাইম ইসলাম, ইউপি সদস্য মো. জবেদ আলী, আয়োজক সংগঠনের সিনিয় সহসভাপতি সাংবাদিক মো. মোশারফ হোসাইন, সাধারণ সম্পাদক মো. সোহেল রানা, যুগ্ন সাধারণ সম্পাদক মো. সোহেল মিয়া, সদস্য মো. সোবাহান, লিখন, মিলন প্রমুখ। কালিনগর এলাকার ছালেহা বেওয়া বলেন, ‘খুব কষ্ট করে রোযাগুলো পার করলাম। কখনও ভাবিনি এতগুইল্যা ঈদের বাজার আমি পামু। দোয়া করি আল্লাহ আইন্নে গোর ভালা করুক।’ আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা মো. জাহিদুল হক মনির বলেন, ‘আমাদের এ সংগঠন দরিদ্র মানুষ ও সুবিধাবঞ্চিতদের জন্য নানা রকম কাজ করে থাকে। সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে পেরেছি এটা ভেবেই আত্মতৃপ্তি পাচ্ছি। আমাদের এধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল কবীর বলেন, ‘কিছু কাজ আছে যা নিজের বিবেকের তাড়নায় করতে হয়। সে কাজগুলো জীবনে যে প্রশান্তি এনে দেয়, তা আরও নতুন করে ভালো কিছু কাজের উৎসাহ জোগায়। অহেলিত মানুষের পাশে ও রাষ্ট্রের পাশাপাশি দেশ ও সমাজের সর্বস্তরের ব্যক্তিরা এগিয়ে এলে তাদের মুখে হাসি ফোটানো সম্ভব। ‘ভয়েস অব ঝিনাইগাতী’র এ ধরনের কাজ দৃষ্টান্তমূলক।’

Tag
আরও খবর