নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কোম্পানীগঞ্জে নদীর গর্ভে বিলীন হওয়া তেল্লার ঘাট বাঁধ নির্মাণের শুভ উদ্বোধন

নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার ৩নং চরহাজারী ইউনিয়নের উদ্যোগে তেল্লারঘাট এলাকার পূর্ব পাশের ৯নং ওয়ার্ড থেকে পশ্চিম পাশের ৮নং ওয়ার্ড পর্যন্ত বাঁধ নির্মাণের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় শনিবার সকাল ৯টায়।


এলাকাবাসীর সূত্রে জানা গেছে, গত ২৬ আগস্ট ভারী বর্ষণ ও পানির তীব্র চাপে মুছাপুর রেগুলেটরটি ভেঙ্গে যায়। ফলে এলাকায় ভয়াবহ নদী ভাঙনের সৃষ্টি হয়। এতে বহু মানুষের ঘরবাড়ি, ফসলি জমি, শিক্ষাপ্রতিষ্ঠান, গবাদি পশুর খামার, এবং মৎস্য খামার নদীর গর্ভে বিলীন হয়ে যায়।


নদী ভাঙনের কারণে ৩নং চরহাজারী ইউনিয়নের ৭, ৮ এবং ৯নং ওয়ার্ডের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। শিক্ষার্থী ও সাধারণ মানুষের চলাচলে চরম ব্যাঘাত ঘটে। নদী ভাঙন রোধে এলাকাবাসী স্থানীয় প্রবাসীদের সহায়তায় বল্লী ও জিওব্যাগ ব্যবহার করে বাঁধ নির্মাণের উদ্যোগ নেয়। এলজিইডির সহায়তায় এলাকাবাসী স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এই প্রকল্প বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে।


কোম্পানীগঞ্জ মডেল হাইস্কুলের সিনিয়র শিক্ষক মোঃ হারুনুর রশিদ বলেন, “স্কুলের ছাত্র-ছাত্রী এবং ৯নং ওয়ার্ডের জনগণের চলাচলের সুবিধার্থে এ বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিকভাবে ২ লক্ষ টাকা সহায়তার আশ্বাস দেওয়ায় প্রবাসী ও স্থানীয়দের সহযোগিতায় কাজ শুরু করেছি। পুরো প্রকল্প বাস্তবায়নে প্রায় ১২ লক্ষ টাকা প্রয়োজন হবে।”


উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চরহাজারী বিএনপির সভাপতি নুর নবী বাবুল, ৮নং ওয়ার্ডের মেম্বার মিলন, উপসহকারী ভূমি কর্মকর্তা মোঃ হারুনুর রশিদ, মিজানুর রহমান, সায়েদুর রহমান, নুরুল হকসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা।

আরও খবর