আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হুজাইফা গোয়ালন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩ টি ঘর, গরু ও ৬০ মণ ধান নরসিংদীতে অস্ত্র, মাদক ও নগদ ১০ লাখ টাকাসহ বিপুল সরঞ্জাম উদ্ধার উলিপুর উপজেলা মডেল মসজিদে শুদ্ধ উচ্চারণে পবিত্র কুরআন শরীফ শিখানো হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ঘোষণা বরিশাল শেরে ই বাংলা মেডিকেলে নবজাতকের মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা খেয়াঘাটে নীরবতা: লঞ্চ বন্ধে সংকটে শ্রমিক ও ইজারাদার,ভোগান্তি যাত্রীদের অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলামের পাশে হাজী সিরাজুল ইসলাম পীরগাছায় সাতদরগা যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শান্তিগঞ্জে শহীদদের স্বরণে উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পীরগাছায় মাটি বহনকারী ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে চার বছরের শিশু নিহত

রংপুরের পীরগাছায় মাটি বহনকারী বড় ট্রাক্টরের ধাক্কায় ছিটকে পড়ে গিয়ে চাকায় পিষ্ট হয়ে চার বছরের এক শিশু ঘটনাস্থলে নিহত হয়েছে। শনিবার (৩ মে) বিকেল ৫টায় উপজেলার ইটাকুমারী ইউনিয়নের ছোট ঝিনিয়া বক্কর সুপারের বাড়ির সামনে পাকা রাস্তায় ঘটনাটি ঘটে। নিহত রকি বাবু ওই গ্রামের ইসহাক আলীর ছেলে। এ ঘটনায় একটি মামলা হয়েছে। গ্রেফতার দেখিয়ে ট্রাক্টর চালককে পীরগাছা থানায় নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পীরগাছা থানা ওসি নুরে আলম সিদ্দিকী।  
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ইসহাক আলী পাশের গ্রামে হান্নানের বাড়িতে কাজ করতেন। রকি বাবু ও তার বোন বাবার সাথে দেখা করতে ভ্যানযোগে যাচ্ছিল হান্নানের বাড়িতে। মধ্য রাস্তায় এসে বিপরীতমুখী মাটি বহনকারী একটি ট্রাক্টরের সাথে ভ্যানের ধাক্কা লেগে রকি বাবু ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। ট্রাক্টর চালক রুবেল মিয়া পালাতে গিয়ে জনতার হাতে ধরা পড়ে। পরে থানা পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয়রা।
পীরগাছা থানা এসআই মশিউর রহমান জানান, এঘটনায় নিহতের বাবা ইসহাক আলী বাদি হয়ে ট্রাক্টর চালক রুবেল মিয়ার নামে মামলা দায়ের করেন।  

আরও খবর