নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কেন্দ্রীয় ছাত্রদল নেতাদের শুভেচ্ছায় বসুরহাটে মুজিব কলেজ ছাত্রদলের আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরকে শুভেচ্ছা জানিয়ে কোম্পানীগঞ্জ সরকারি মুজিব কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটি আনন্দ মিছিল করেছে।

মঙ্গলবার জোহরের নামাজের পর বসুরহাট সরকারি এ.এইচ.সি উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে পুরো বসুরহাট বাজার প্রদক্ষিণ করে। পরে মিছিলটি বসুরহাট জিরো পয়েন্টের মুগ্ধ চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি জহিরুল ইসলাম সাইমুন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অরূপ মজুমদার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হোসেন মোহাম্মদ এরশাদ।

এসময় তিনি বলেন, “কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা পালন করছেন। মুজিব কলেজ ছাত্রদলের নতুন কমিটি যাচাই-বাছাই করে কেন্দ্র থেকেই ঘোষণা করা হয়েছে। নাছির ভাইয়ের বিরুদ্ধে যারা অপপ্রচার চালাচ্ছেন, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সাইফুল, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল নুর, বসুরহাট পৌরসভা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন ইমনসহ আরও অনেকে

আরও খবর