জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ

মুছাপুরে ১৫০টি দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আদর্শ গ্রামে ১৫০টি দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। এই মহতী উদ্যোগটি গ্রহণ করেন সুমাইয়া ট্রাভেলস রফিকুল ইসলাম আল নুর ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সুইডেন প্রবাসী নুর নবী এবং ব্যারিস্টার হারুন আর রশিদ।

উপহার হিসেবে চাল, ডাল, তেল, চিনি, সেমাইসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়, যা অসহায় পরিবারগুলোর জন্য ঈদ আনন্দকে আরও বাড়িয়ে তুলেছে। স্থানীয় বাসিন্দারা জানান, ঈদে এমন উপহার পেয়ে তারা অত্যন্ত খুশি এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আয়োজকদের প্রতি।

এই উদ্যোগের সার্বিক তত্ত্বাবধান করেন মুছাপুর ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল মন্নান এবং পেশাজীবী সংগঠনের সভাপতি মঈনুল হোসেন সহেল। তারা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই এই আয়োজন করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।

স্থানীয় বাসিন্দারা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সমাজের বিত্তবানদেরও উচিত এ ধরনের উদ্যোগে এগিয়ে আসা, যাতে দরিদ্র পরিবারগুলোর মুখে হাসি ফোটানো সম্ভব হয়।

Tag
আরও খবর