অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

ঠাকুরগাঁও-লাহিড়ী- নেকমরদ রুটে বাস সার্ভিস চালুর দাবী



ঠাকুরগাঁও-লাহিড়ী-নেকমরদ রুটে বাস চালুর দাবী উঠেছে। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে শুরু হয়েছে সামাজিক আন্দোলন।সবার দাবী ঠাকুরগাঁও-নেকমরদ লাহিড়ী রুটে পুনরায় বাস সার্ভিস চালু করা হোক। তারা প্রধান সড়ক থেকে  দ্রুতগামী বাহন যা স্থানীয় ভাষায় পাগলু,নসিমন ও ভটভটি নামে নামে পরিচিত -সেসব  নিষিদ্ধের দাবী জানান এবং এ ব্যাপারে সবাইকে সচেতন হওয়ার আহবান জানান। এই রুটে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় সাধারণ মানুষ  নিহত ও আহতের ঘটনা ঘটছে। এক পরিসংখ্যানে  জানা যায়, বিগত অক্টোবর-২৪ থেকে এপ্রিল-২৫ পর্যন্ত ঠাকুরগাঁও- বালিয়াডাঙ্গী রুটে মোট ১১ টি সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে এবং এতে ০৭ জন নিহত, ৩৬ জনের পঙ্গুত্ব বরণ ও ৫৯ জন গুরুতর আহত হয়েছেন। বিভিন্ন শ্রেণী-পেশার মানুষও শামিল হচ্ছেন এই আন্দোলনে। তারা নিরাপদ বাহন হিসেবে ঠাকুরগাঁও -লাহিড়ী রুটে পুনিরায় বাস সার্ভিস চালু করার দাবী জানান। আন্দোলনের অংশ হিসেবে এই আন্দোলনে নেতৃত্বদান কারীরা গতকাল ০৩মে, ঠাকুরগাঁও জেলা মোটর মালিক সমিতির সাথে সাক্ষাৎ করে বাস সার্ভিস চালু করার দাবী তোলার পাশাপাশি সহনশীল ভাড়া নির্ধারণ, যাত্রী সেবার মান উন্নয়ন নিয়েও কথা বলেন তারা। এ সময় মালিক সমিতির সভাপতি নম্র চৌধুরী, সাধারণ সম্পাদক বাবুসহ, নিরাপদ সড়ক চাই আন্দোলনের সভাপতি এডভোকেট জাহিদ ইকবাল, সা.সম্পাদক ননী বাবু, জাহেদ আনোয়ার রাসেল, সহকারি অধ্যাপক জাকির হোসেন,প্রভাষক বেলাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বাস সার্ভিসের অতি পুরাতন ঠাকুরগাঁও-লাহিড়ী রুটে গত প্রায় এক দশক থেকে বাস চলাচল বন্ধ রয়েছে।

Tag
আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

৫ ঘন্টা ১ মিনিট আগে