যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী

কথা বলতে পারাটা, অধিকার আদায়ের প্রথম ধাপ : পীরগাছায় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন

কথা বলতে পারাটা, অধিকার আদায়ের প্রথম ধাপ : পীরগাছায় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, কথা বলতে পারাটা, অধিকার আদায়ের হচ্ছে প্রথম ধাপ। মায়ের গর্ভ থেকে যখন সন্তান জন্মলাভ করে, সে সন্তান যখন কথা বলতে পারেনা। কিন্তু সে তার যে ক্ষুধা লাগছে, তার দুধ প্রয়োজন, সে কথাটা কিন্তু তার কাঁন্নার মাধ্যমে তার মাকে জানান দেন যে তার কিছু একটা প্রয়োজন! কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে আপনারা ওরাও সম্প্রদায়ের এতোগুলো মানুষ! আপনারা এখন পর্যন্ত জাতিগতভাবে কি প্রয়োজন? সেকথাগুলো আপনারা কোথাও সাহসের সাথে মুখ ফুটে বলতে পারেন নাই। স্বাধীনতার ৫০বছর পার হয়ে গেলো, এতোদিনে আমরা আমাদের কমসংখ্যার মানুষের যে জাতিগোষ্ঠী আছে বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের অর্থনীতির উন্নয়নে, বাংলাদেশের যেকোন নীতিনির্ধারণে, বাংলাদেশের অফিস-আদালত শুরু করে, প্রত্যেক জায়গায় আমরা দেখতে চাই-আগামী কয়েক বছরের মধ্যে ওরাও সম্প্রদায়ের মানুষেরা শিক্ষিত হয়ে সেইসব জায়গাতে গিয়ে তাদের সম্প্রদায়ের হয়ে প্রতিনিধিত্ব করতে পারে, বাংলাদেশের হয়ে কাজ করতে পারে।
শনিবার (৩ মে) রংপুরের পীরগাছায় ইটাকুমারী ইউনিয়নের সোমনারায়ণ গ্রামে ওরাও সম্প্রদায়ের সাথে বৈশাখের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমি আপনাদের হয়ে (ওরাও সম্প্রদায়) যতগুলো জায়গায় বলা সম্ভব! আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের কথাগুলো বলতে। আমরা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বাংলাদেশে এমন একটি রাজনীতি করতে চাই- যেখানে জাতিগতভাবে সংখ্যায় কম হওয়ার কারণে তার উপর কোন নিপীড়ন-নির্যাতন হবেনা। জাতিগতভাবে সংখ্যায় কম হওয়ার কারণে কেউ রাষ্ট্রীয়ভাবে কোন বৈষম্যের শিকার হবেনা। শুধুমাত্র জাতিগতভাবে সংখ্যায় কম হওয়ার কারণে নিজের ভাষা, নিজেদের সংস্কৃতি সবকিছুতে বিলীন করে দিতে হবে-এই রাজনীতি আমরা বাংলাদেশে হতে দিতে চাইনা। ওরাও সম্প্রদায়ের মানুষ তারা তাদের নিজের ভাষায় কথা বলবে। তারা নিজেদের সংস্কৃতি পালন করবে। একই সাথে তারা বাংলাদেশের মূলধারায় সবগুলো জায়গায় যেখানে যেখানে প্রতিনিধিত্ব করা যায়। সরকারি চাকরি থেকে শুরু করে জনপ্রতিনিধিত্ব প্রত্যেক জায়গায় তাদের ন্যায্য হিস্সা বুঝে পাবে-এই রাজনীতি বাংলাদেশে করতে চায়- জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
এর আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন একই উপজেলার পারুল ইউনিয়ন যুব সমাজের উদ্যোগে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন।
অনুষ্ঠানজুড়ে উপস্থিত ছিলেন সংগঠক শামিম হোসেন, ফারদিন এহসান মাহিম, আলমগীর কবির, তৌফিক আহমেদ, ডা. একরামুল হক, শাকিল সরকার সহ জেলা-উপজেলার নেতৃবৃন্দ। 
আরও খবর