বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের কড়া সতর্কবার্তা শ্রীমঙ্গলে পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক টিটু দাশ সাময়িক অব্যাহতি, ভারপ্রাপ্ত আহ্বায়ক সুজিত রায় ‎মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপটেস্ট সনদ চালু সময়ের দাবি কুতু্বদিয়ায় মাছ ধরতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের অসহায় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে এভারগ্রীনের চতুর্থ ধাপের আর্থিক সহায়তা প্রদান লোহাগাড়ার সুখছড়িতে মোহাম্মদ ইসমাইলের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশনের মাসিক সভা অনুষ্ঠিত সৌদি প্রবাসী ব্যবসায়ী জামাল উদ্দিনের পুত্রসন্তানের আকিকা অনুষ্ঠান সম্পন্ন সাতক্ষীরায় একই পরিবারের চারজনকে অচেতন করার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ লেখা আজকাল কেউ পড়ে না, লেখকও দিন দিন হারিয়ে যাচ্ছে:- সাংবাদিক দলিলুর রহমান শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও স্থায়ী রাস্তার দাবি শ্রীমঙ্গলে এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা নয় মাস পর একই কায়দায় লালপুর ভূমি অফিসে আবারও চুরি পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক শেরপুরের ঝিনাইগাতীতে বিজিবি কর্তৃক আটক ২১ গরু নিয়ে যাওয়ার অভিযোগ আশাশুনির টেংরাখালী স্কুলের পাশের সড়কে নির্বিচারে বৃক্ষ নিধন মৌলভীবাজারে 'জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন শ্রীমঙ্গলে বাকপ্রতিবন্ধী কাদিরের মুখে হাসি, চা বিক্রির ভ্যান, সরঞ্জাম ও নগদ পুঁজি দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ ব্যবসায়ী মতিনের

অবশেষে পরিবারের কাছে হস্তান্তর করা হলো জিল্লুর রহমানকে

pirgacha bulletin ( Contributor )

প্রকাশের সময়: 17-06-2025 08:52:30 pm

অবশেষে পরিবারের কাছে হস্তান্তর করা হলো জিল্লুর রহমানকে। সোমবার (১৬ জুন) গভীর রাতে তার পরিবারের কাছে হস্তান্তর করেন থানা পুলিশ। এর আগে জিল্লুর রহমানের মেয়ে রিয়ামনি তার বাবা অপহরণ হয়েছে বলে সাইদুল ইসলামের নামে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তবে অপহরণের বিষয়টি ভিত্তিহীন বলে দাবি করেন সাইদুল ইসলাম। ঘটনাটি ঘটেছে রংপুরের পীরগাছা উপজেলার কৈকুড়ী ইউনিয়নের মোংলাকুটি-হক বাজারে।
সূত্রে জানা যায়, ওই গ্রামের আব্দুল হকের ছেলে জিল্লুর রহমান ও সাইদুল ইসলাম। তারা আপন দুই ভাই। সাইদুল ইসলাম জিল্লুর রহমানকে মাদকাসক্ত শঙ্কায় রোববার (১৫জুন) গভীর রাতে রংপুর নগরীর স্বপ্ন মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে চিকিৎসার জন্য ভর্তি করান। ভর্তির পর নিরাময় কেন্দ্রের কর্তৃপক্ষ তাকে পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারেন জিল্লুর রহমান মাদকাসক্ত নন। পরে ছাড়পত্র দিয়ে জিল্লুর রহমানকে ছেড়ে দেন তারা।   
এদিকে জিল্লুর রহমানের মেয়ে রিয়ামনি তার বাবা অপহরণ হয়েছে বলে সাইদুল ইসলামকে অভিযুক্ত করে পীরগাছা থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর তদন্তকারী কর্মকর্তা এসআই শাহ আলম সরকার বাদী, বিবাদী ও নিরাময় কেন্দ্রের কর্তৃপক্ষকে থানায় ডেকে নেন। পরে পীরগাছা থানা পুলিশ ইউপি সদস্য সুলতান মিয়ার জিম্মায় জিল্লুর রহমানকে পরিবারের কাছে হস্তান্তর করেন।  
স্বপ্ন মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের ব্যবস্থাপক আসাদুজ্জামান বলেন, জিল্লুর রহমানের ভাই সাইদুল ইসলাম মাদকাসক্ত শঙ্কায় আমাদের কেন্দ্রে ভর্তি করান। তাকে পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারি জিল্লুর রহমান মাদকাসক্ত নন। পরে ছাড়পত্র দিয়ে জিল্লুর রহমানকে ছেড়ে দেওয়া হয়।
ইউপি সদস্য সুলতান মিয়া জানান, আমি জামিনদার হিসেবে জিল্লুর রহমানকে তার পরিবারের কাছে পৌঁছে দিয়েছি। 
জিল্লুর রহমানকে অপহরণ করা হয়েছিল কিনা-এমন প্রশ্নের জবাবে জিল্লুর রহমান বলেন, অপহরণ কিনা-জানিনা তবে আমাকে মাইক্রোবাসে রংপুরে নিয়ে গিয়েছে। আমার কোন ক্ষয়ক্ষতি করেননি তারা।
সাইদুল ইসলাম বলেন, আমার ভাই জিল্লুর রহমান। বেশ কয়েকদিন থেকে তার চলাফেরা অস্বাভাবিক মনে হয়েছিল তাই তার মেয়ে জামাই ও প্রতিবেশীকে অবগত করে তাকে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে চিকিৎসার জন্য ভর্তি করাই। এর আগে আমার ভাই মসজিদের মেহরাম ভেঙেছে, আমার পেটে ছুরি মেরে গুরুত্বর আহত করেন। তিনি আরও বলেন, কারো ষড়যন্ত্রে পড়ে আমার নামে মিথ্যা অপহরণের অভিযোগ দায়ের করেন তার মেয়ে রিয়ামনি।
অভিযোগের পর অভিযোগকারী রিয়ামনির মোবাইল নম্বর বন্ধ ছিল। তাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।   
পীরগাছা থানা ওসি (তদন্ত) নাহিদ হোসেন বলেন, জিল্লুর রহমান স্বেচ্ছায় বাড়ি যেতে চাওয়ায় কারো কোন অভিযোগ না থাকায় ইউপি সদস্য সুলতান মিয়ার মাধ্যমে তার পরিবারের কাছে তাকে পৌঁছে দেওয়া হয়েছে।  
আরও খবর