শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত শামীম হত্যায় পরিকল্পিত হামলার দাবি পরিবারের জয়পুরহাটে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত শিশু ধর্ষণের অভিযোগে ৫৫ বছর বয়সী ব্যক্তি কারাগারে পানিতে ডুবে দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্যে জয়পুরহাটে সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

জানভির মিউ মিউ লুকে লন্ডনের ফ্যাশন সন্ধ্যায় ঝলকানি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 18-06-2025 08:17:46 am

লন্ডনের ফ্যাশন দুনিয়ায় ফের আলোড়ন তুললেন বলিউড অভিনেত্রী জানভি কাপুর। বিখ্যাত ফ্যাশন ব্র্যান্ড মিউ মিউ-এর নিউ বন্ড স্ট্রিট ফ্ল্যাগশিপ স্টোরের পুনরায় উদ্বোধনী আয়োজনে মাথা থেকে পা পর্যন্ত ব্র্যান্ডটির পোশাকে হাজির হয়ে দর্শকদের নজর কাড়েন জানভি। 



হাউজ অব কোকো-তে আয়োজিত তারকাখচিত এই ইভেন্টে জানভির উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে ছিলেন সিডনি সুইনি, আলেক্সা চাংসহ আন্তর্জাতিক তারকারা। তবে জানভির গ্ল্যামারাস লুক যেন আলাদা করে জায়গা করে নেয় ফ্যাশনপ্রেমীদের হৃদয়ে।


স্টাইলিস্ট ও কাজিন রিয়া কাপুরের স্টাইলিংয়ে জানভি পরেছিলেন একটি স্লিম ফিট বডিকন ড্রেস, যার সূক্ষ্ম রিবড ডিজাইন এবং ডিপ ভি-নেকলাইন তাকে এনে দেয় এলিগেন্ট একটি লুক। মিডি দৈর্ঘ্যের এই পোশাকের নিচে দেখা যায় উঁকি দেওয়া চকচকে মেটালিক সি-গ্রীন ব্রালেট— যা পুরো আউটফিটে যোগ করে আকর্ষণীয় এক টুইস্ট।


তার কাঁধে ছিল ক্লাসিক বাদামি রঙের ফার স্কার্ফ, যা লুকে এনেছে পুরোনো হলিউড স্টাইলের ছোঁয়া।


তবে,সবচেয়ে আলোচনার জন্ম দেয় তার রত্নখচিত থাই-হাই মোজা, যার ঝলমলে সিলভার এমব্রয়ডারি নজর কাড়ে উপস্থিত সকলের। পায়ের নিচে ছিল কালো চকচকে লোফার।


জানভির মেকআপেও ছিল আভিজাত্যের ছোঁয়া। হালকা বাদামি টোনের আইশ্যাডো, ঘন পাপড়ি ও নিড লিপস্টিক তার গ্ল্যামার বাড়িয়ে তোলে অনেকগুণ। তার ঢেউখেলানো চুল এক পাশে খোলা ছিল, যা পুরো লুকে যোগ করেছে ভিনটেজ ফিনিশ।


কান ফিল্ম ফেস্টিভাল থেকে শুরু করে একের পর এক ফ্যাশন ইভেন্টে নিজস্ব স্টাইল স্টেটমেন্ট গড়ে তুলেছেন জানভি কাপুর।


মিউ মিউ-এর এই আয়োজনে তার উপস্থিতি শুধু ব্র্যান্ডকেই নয়, বলিউড ফ্যাশনকেও আন্তর্জাতিক মঞ্চে আরও এক ধাপ এগিয়ে দিল।

আরও খবর
6abd106af3b3e-300926073642.webp
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

১৫ দিন ৪ ঘন্টা ১৪ মিনিট আগে






6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

৭৪ দিন ১১ ঘন্টা ৪৮ মিনিট আগে