‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

মাওলানা রইস উদ্দিন হতাকাণ্ডের বিচার ও ইসলাম বিদ্বেষী নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন

ইসলাম বিদ্বেষী নারী সংস্কার কমিশন বাতিল এবং ইমাম-খতিব মাওলানা রইস উদ্দিন হতাকাণ্ডের বিচারের দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ছাত্র ঐক্য পরিষদের আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে শ্রীমঙ্গল চৌমুহনা চত্বরে এই মানববন্ধনে বিভিন্ন ইসলামী ছাত্র ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য দেন মাওলানা এম এ রহিম নোমানী, শ্রীমঙ্গলে ছাত্র ঐক্য পরিষদের আহবায়ক মাহমুদুল হাসান নাঈম, মোজাহিদুল ইসলাম ও শামিম আহমেদ। 

এসময় উপস্থিত ছিলেন ইসলামি ছাত্রশিবিরেে শ্রীমঙ্গল উপজেলা সভাপতি সাদিকুল ইসলাম ও তালামিযে ইসলামিয়ার সেক্রেটারি সায়েল আহমেদ, খেলাফত মজলিসের মাওলানা মাসুক আহমদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা ইমাম ও খতিব মাওলানা রইস উদ্দিন হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করে বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। ন্যায়বিচারের অভাবে সমাজে অস্থিরতা বাড়ছে, যা রোধ করা জরুরি।

নারী সংস্কার কমিশনের প্রতিবেদনে ইসলামবিরোধী সুস্পষ্ট অবস্থান তুলে ধরে বলেন, এই কমিশনের প্রস্তাবনাগুলো সরাসরি কুরআন-সুন্নাহ বিরোধী এবং মুসলিম সমাজের ধর্মীয় ও পারিবারিক কাঠামোর উপর চরম আঘাত। তারা এই প্রতিবেদন ঘৃণাভরে প্রত্যাখ্যান করে অবিলম্বে কমিশন বাতিলের আহ্বান জানান।

মানববন্ধনে ভারতের মুসলিমদের ওপর হামলা ও মসজিদ-মাদরাসায় আক্রমণের প্রতিবাদ জানানো হয়। বক্তারা এসব নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ কামনা করেন এবং বাংলাদেশের সরকারকেও কঠোর অবস্থান নিতে অনুরোধ জানান।

তারা দাবি জানান, নারী বিষয়ক সংস্কার কমিশনের বিতর্কিত সদস্যদের অপসারণ করে নতুনভাবে একটি ধর্ম-সংবেদনশীল ও বাস্তবভিত্তিক কমিশন গঠন করা হোক, যা দেশের মূল্যবোধ ও সমাজ কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে।

Tag
আরও খবর