দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫* ময়মনসিংহে শুরু হয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। ইসলামপুরে কাবিখা প্রকল্পের মেয়াদ শেষ হলেও শেষ হয়নি কাজ, সরকারি চাল-গম লুটপাটের অভিযোগ উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড ও জরিমানা আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল: জাবিপ্রবিতে চ্যাম্পিয়ন গণিত বিভাগ শ্রীমঙ্গলে ছাত্রকে পাশবিক নির্যাতনের ঘটনায় কারাগারে যুবক, মাদরাসার অস্থায়ী শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ১২০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস ১০৪ লিটার বাংলা মদসহ চন্দনাইশে দুজন গ্রেপ্তার, নারী মূলহোতা পলাতক পাওনা ফেরত না পেয়ে বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি বন্ধের দাবি আমানতকারীদের ‎গভীর সমুদ্রে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ

জবির দুই হলের প্রকল্পের কাজ শেষ পর্যায়ে:- উপাচার্য

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক


হাবিবুর রহমান হল ও বানী ভবনের নির্মাণ প্রকল্প এখন শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। তিনি বলেন, "প্রকল্প অনুমোদন পেলেই নির্মাণকাজ শুরু হবে। এখন কেবল একটি সভা বাকি রয়েছে। শীঘ্রই তা হবে। প্রকল্পটি ইউজিসি থেকে শিক্ষা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় ঘুরে পরিকল্পনা মন্ত্রণালয়ে গিয়ে একনেকে (একটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি) পাঠানো হয়। এজন্য কিছু সময়ের প্রয়োজন হয়।"



শনিবার (৩ মে) বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ কর্তৃক আয়োজিত ‘‘৮ম আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট (ছাত্র) -এ চ্যাম্পিয়ন খেলোয়াড়দের সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।



উপাচার্য বলেন, “বর্তমান সরকার আসার পর আমাদের প্রকল্প যত দ্রুত অগ্রসর হয়েছে, দেশের অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এমন হয়নি বললেই চলে। শিক্ষার্থীদের ধৈর্য ধারণ করতে হবে। আমরা আশাবাদী, খুব শিগগিরই তারা আবাসন সুবিধা পাবে। তবে দ্বিতীয় ক্যাম্পাসের জন্য কিছু ভূমি অধিগ্রহণ বাকি রয়েছে, যার সমাধান না হলে আমরা সামনে এগোতে পারছি না। আসলে  আমাদের হাতে  কিছু নেই। ”




অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. সাবিনা শারমিন বলেন, “খেলাধুলা, বিতর্ক, আবৃত্তি—সবখানেই ইসলামিক স্টাডিজ বিভাগের কৃতিত্ব রয়েছে। এমন কোনো জায়গা নেই, যেখানে তাদের পদচারণা নেই।”



তিনি আরও জানান, প্রশাসনিক ভবনে লিফট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে জরুরি প্রয়োজন বিবেচনায়। তিনি বলেন, “ইউজিসি চেয়ারম্যান একবার বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন। ভবনের বড় সিঁড়ি দেখে তিনি ওপরে ওঠেননি। এক গর্ভবতী নারী শিক্ষিকার ক্ষেত্রেও এমন সমস্যা হতে পারে। আমরা কোনো অপচয় করছি না, বরং প্রয়োজনীয়তার জায়গা থেকেই লিফট বসানো হচ্ছে।”



অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রইছ উদ্দিন বলেন, “আমার ছেলেরা মাঠে নিজেদের উজাড় করে দিয়েছে বলেই আমরা চ্যাম্পিয়ন হয়েছি। শিক্ষার্থীদের প্রাণবন্ত রাখতে ক্রীড়া বাজেট বাড়ানো জরুরি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সবাই আমাদের পরিবারের অংশ। এখানে বাইরের কোনো এজেন্ডা বাস্তবায়নের সুযোগ নেই।”



এ সময় আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড শেখ মো: গিয়াস উদ্দিন, পরীক্ষা নিয়ন্ত্রণ অধ্যাপক ড. মোস্তফা হাসান, অর্থ পরিচালক অধ্যাপক ড শেখ রফিকুল ইসলাম, শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো: বিলাল হোসেন, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক সহ বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা।

Tag
আরও খবর