জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

সুধীজনদের সাথে মত মতবিনিময় সভা করলেন সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

সুধীজনদের সাথে মত মতবিনিময় সভা করলেন সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

সিরাজগঞ্জের জেলা বিএনপির আয়োজনে সুধীজনদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার ( ৩ মে) বিকেলে জেলা আইনজীবী সমিতি ভবনের তৃতীয় তলায় আব্দুল্লাহ আল মাহমুদ মেমোরিয়াল বার লাইব্রেরী হলরুমে সিরাজগঞ্জ জেলা বিএনপি আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পাবলিক প্রসিকিউটার জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ শাকিল মোহাম্মদ শরিফুর হায়দার (রফিক সরকার)। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

প্রধান অতিথি ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি শক্তিশালী ও নীতি  আদর্শের দল। আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠাতা হয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশের ব্যাপক উন্নয়ন হয়েছে।  তিনি আমাদের দলের অভিভাবক ও দলের জনপ্রিয় নেত্রী। আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে এগিয়ে যাবে আগামী দিনের সুন্দর ভবিষ্যত। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা দিয়েছেন। বিএনপি ক্ষমতা এলে  আগামী দিনের তারেক রহমানের নেতৃত্বে সিরাজগঞ্জ জেলা সকল উন্নয়ন চলমান রাখতে কাজ করে যাব ইনশাআল্লাহ।  

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু।

এছাড়াও উপস্থিত ছিলেন,জেলা বিএনপির সহ-সভাপতি ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মকবুল হোসেন চৌধুরী,জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল,সহ-সভাপতি অমর কৃষ্ণ দাস,সহ-সভাপতি সিরাজগঞ্জ জেলা ড্যাব এর সভাপ‌তি ডাঃ এম.এ লতিফ সহ বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য, শিক্ষক,আইনজীবী,গণমাধ্যম কর্মী,সাংস্কৃতিক কর্মী,সিনিয়র সিটিজেন  প্রমুখ

আরও খবর