নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শ্রীমঙ্গলে ইসলামী যুব মজলিসের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

উপজেলা যুব মজলিসের সহ-সভাপতি সোলাইমানের মায়ের ও শহিদ শরিফ ওসমান হাদির মাগফিরাত কামনায় বিশেষ দোয়া


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে অসহায়, দুঃস্থ ও গরীব শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ইসলামী যুব মজলিস শ্রীমঙ্গল  পৌর শাখা।

সংগঠনের উদ্যোগে শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধা সাড়ে ৭টায় শহরস্থ মজলিস কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম ২০২৫ অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র তুলে দেন ইসলামী যুব মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি প্রিন্সিপাল মোঃ এহসানুল হক। 

ইসলামী যুব মজলিস শ্রীমঙ্গল পৌর শাখার সভাপতি নাঈম হাসান এর সভাপতিত্বে ও পৌর শাখার সেক্রেটারি শেখ সাদির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব মজলিসের জেলা প্রকাশনা সম্পাদক খালিদ সাইফুল্লাহ, শ্রীমঙ্গল উপজেলা সেক্রেটারি সাদিকুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুব মজলিসের নির্বাহী সদস্য কাজী বদরুল আলম সোহান এবং কামরুল ইসলাম ওহি।

অনুষ্ঠানে অর্ধশতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। 

প্রধান অতিথির বক্তব্যে ইসলামী যুব মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি মো. এহসানুল হক বলেছেন, তীব্র শীতে নিদারুণ কষ্টে জীবনযাপন করছেন সমাজের গরিব অসহায় দুস্থ মানুষেরা। মানবতার সেবা সবচেয়ে বড় কাজ। তাই আসুন শীতার্ত মানুষগুলোর দুর্বিষহ জীবনের কথা ভেবে তাদের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিই। তাদের জন্য গরম কাপড়ের ব্যবস্থা করি। আমাদের একটু সহায়তা লাঘব করতে পারে তাদের কষ্ট। এ পরিস্থিতিতে বিভিন্ন এনজিও,  স্বেচ্ছাসেবী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সমাজের প্রতিটি সচেতন নাগরিকের উচিত সামর্থ্য অনুযায়ী শীতার্তদের সাহায্য-সহযোগিতা করা। আসুন আমরা নিজ নিজ অবস্থান থেকে শীতার্ত মানুষের পাশে দাঁড়াই। 

মাগফিরাত কামনায় বিশেষ মেনাজাত :

শীতবস্ত্র বিতরণ শেষে ইসলামী যুব মজলিসের শ্রীমঙ্গল উপজেলা সহ-সভাপতি সোলাইমান খানের মায়ের রুহের মাগফিরাত ও শহিদ শরিফ ওসমান হাদির মাগফিরাত কামনায় উপজেলা যুব মজলিসের উদ্যোগে বিশেষ মেনাজাত পরিচালনা করা হয়।


আরও খবর