মৌলভীবাজারে 'এক দফা এক দাবি ৬ষ্ঠ থেকে ৯ম বার্ষিক পরিক্ষার যৌক্তিক শর্ট সিলেবাস চাই' এই স্লোগানকে সামনে রেখে মানববন্ধন করেছে মৌলভীবাজার জেলার শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন সভাপতিত্ব করেন মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী হাসানুজ্জামান জিহাদ।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র নাবিদ হাসান, রাহাত আহমদ, নাবিল আহসান, মুগ্ধ জামান, মৌলভীবাজার আলী আমজাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী ফাহিমা বেগম ও তাবিয়া প্রমুখ।
শিক্ষার্থীরা বক্তব্যে বলেন আগামী ৫ অক্টোবরের মধ্যে আমাদের এ যৌক্তিক দাবি না মানলে এক দফা অটোপাস এর দাবি চাইতে বাধ্য হবো।
২ দিন ৬ ঘন্টা ২৭ মিনিট আগে
২৪ দিন ৬ ঘন্টা ৩২ মিনিট আগে
২৭ দিন ২ ঘন্টা ২০ মিনিট আগে
৩৬ দিন ৫ ঘন্টা ২১ মিনিট আগে
৩৭ দিন ৬ ঘন্টা ১৪ মিনিট আগে
৫৩ দিন ৩ ঘন্টা ২৭ মিনিট আগে
৫৩ দিন ৫ ঘন্টা ৪৯ মিনিট আগে
৬০ দিন ৫ ঘন্টা ১০ মিনিট আগে