নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

মৌলভীবাজার জেলার পুলিশ সুপারের দায়িত্ব গ্রহণ করলেন এম কে এইচ জাহাঙ্গীর হোসেন

সততা ও নিষ্ঠার সাথে  পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের আহবান জানান নতুন এসপি জাহাঙ্গীর


মৌলভীবাজার জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই)এর সাবেক কর্মকর্তা এম কে এইচ জাহাঙ্গীর হোসেন।

শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে নতুন কর্মস্থলে যোগদান করেন তিনি। 

এ সময় তাঁকে মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেন জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।

এরপর জেলা পুলিশের একটি চৌকস দল নবাগত পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করে। 

সালাম গ্রহণ শেষে নবাগত পুলিশ সুপার জেলার ঊর্ধ্বতন অফিসার এবং থানা ও অন্যান্য ইউনিটের ইনচার্জসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীদের সাথে পরিচিত হন এবং মতবিনিময় করেন।

মতবিনিময়কালে তিনি সবার সহযোগিতা কামনা করেন এবং সবাইকে নিজ নিজ দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করার আহবান জানান। 

প্রসঙ্গত, পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন (পিপিএম) ২৫তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি সর্বশেষ পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন -পিবিআইতে কর্মরত ছিলেন। তিনি ২০১৯ সালে তাঁর কাজের স্বীকৃতি স্বরূপ রাষ্ট্রপতি পুলিশ পদক, পিপিএম (সেবা) লাভ করেন।


Tag
আরও খবর