নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতির বিরুদ্ধে থানায় জিডি করলেন শ্রীমঙ্গল বিএনপি নেতা বাদশা মিয়া কাজল

মোবাইল ফোনে ও লোকজন পাঠিয়ে হুমকি দেওয়ার অভিযোগ 


মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জল এর বিরুদ্ধে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে শ্রীমঙ্গল থানায় জিডি করেছেন শ্রীমঙ্গল থানা বিএনপির সহ-সভাপতি এবং মেসার্স বাদশা এন্ট্রারপ্রাইজের সত্ত্বাধিকারী বাদশা মিয়া কাজল (৫৩)। থানায় সাধারণ ডায়েরি নং-১৪৯। 

বাদশা মিয়া কাজল উপজেলার কালাপুর ইউনিয়নের সিরাজনগর এলাকার শেখ আব্দুল বারিকের ছেলে ও শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সহ-সভাপতি বলে জানা গেছে।

শ্রীমঙ্গল উপজেলা বিএনপি নেতা বাদশা মিয়া কাজলকে মোবাইল ফোনে ও লোকজন পাঠিয়ে হুমকি দেওয়ার অভিযোগে এ জিডি করা হয়েছে বলে জিডি সুত্রে জানা যায়।

জানা গেছে, মার্কিন বহুজাতিক তেল গ্যাস কোম্পানি শেভরন বাংলাদেশের কাছ থেকে কালাপুর এলাকায় একটি কাজের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান মীর আক্তার হোসেন লিমিটেডকে নিযুক্ত করা হয়। গত ১৯ আগস্ট তারা সাব ঠিকাদার হিসেবে বাদশা এন্টারপ্রাইজ নামের স্থানীয় একটি স্থানীয় প্রতিষ্ঠানের সঙ্গে কাজের জন্য চুক্তি করেন।

বিএনপি নেতা বাদশা মিয়া কাজল জানান, গত ১৯ আগস্ট মৌলভীবাজার গ্যাস ফিল্ড এমবি-৯ ও এমবি- ৫ এর মীর আক্তার কোম্পানি লিমিটেডের সঙ্গে সাব-কন্ট্রাক্টে একটি কাজের চুক্তিনামায় স্বাক্ষর করি। কাজ পাওয়ার পর ২২ আগস্ট বিকাল ৫টা ২০ থেকে ৫টা ২৫ মিনিটের মধ্যে একটি নম্বর (০১৭১১-১৯৭১১৬) থেকে কল করে মৌলভীবাজার জেলা যুবদল সভাপতি জাকির হোসেন উজ্জ্বল আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। আমাকে হুমকি-ধমকি দিয়ে কাজটি উনি করবেন বলে জানান। আমি ওনাকে অনুরোধ করার জন্য কল করলে উনি আমার কল আর রিসিভ করেননি। 

পরে উনি আমার সঙ্গে চুক্তিনামায় স্বাক্ষরকারী প্রতিষ্ঠান মীর আক্তার হোসেন লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার মান্নানের সঙ্গে কথা বলে আমাকে কাজ না দেওয়ার জন্য বলেন। এ ছাড়া ও উনি লোক পাঠিয়ে কোম্পানির ওই কর্মকর্তাকে বারবার নিষেধ দেন এবং শ্রীমঙ্গল শহরের ওনার নিজস্ব লোক দিয়ে আমাকে হুমকি-ধমকি প্রদান করেন। আমি একজন ব্যবসায়ী। আমি বিএনপির সক্রিয় কর্মী এবং দীর্ঘদিন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলাম বর্তমানে শ্রীমঙ্গল উপজেলা বিএনপি সহ-সভাপতি।

জিডিতে কাজল আরও উল্লেখ করেন, আমি নিরুপায় হয়ে বিষয়টি মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান ও  মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য প্রার্থীর কাছে লিখিতভাবে অভিযোগ জানাই।

অভিযোগের অনুলিপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজি মুজিব), মৌলভীবাজার জেলা বিএনপির সম্পাদক মিজানুর রহমান এর কাছে প্রেরণ করা হয়েছে বলে বাদশা মিয়া জানান।

বাদশা মিয়া বলেন, আমরা সু-বিচারের জন্য বিএনপি সিনিয়র নেতৃবৃন্দকে লিখিত ও মৌখিকভাবে জানিয়েছি। পাশাপাশি চরম নিরাপত্তাহীনতায় আছি। 

মীর আক্তার হোসেন লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার আব্দুল মান্নান বলেন, কাকিয়ার বাজার এলাকায় আমাদের যে প্রজেক্ট রয়েছে, সেটা আমরা বাদশা এন্টাপ্রাইজকে সাব কন্ট্রাক্ট হিসেবে কাজ দিই। এর আগেও তারা আমাদের কাজ করেছে। আমরা সাধারণত লোকাল কমিউনিটিকে জড়িত করি কাজের জন্য। জাকির হোসেন একজন আমাকে কল দিয়ে ওনার দলীয় পরিচয় দিয়ে কাজটি ওনাকে দেওয়ার জন্য বলেন। এ ছাড়া কাজটি হোল্ড করে রাখতে অনুরোধ করেন। আমি তখন ওনাকে বলি, আমরাতো কাজ দিয়ে দিছি, আপনি এখন করতে হলে ওনাদের সাথে কথা বলতে হবে। তখন উনি আমাকে বলেন, আপনি কার সঙ্গে কথা বলতেছেন আপনি কি বুঝতেছেন? আপনি কাজ হোল্ড করে রাখুন।

তিনি আরও বলেন, এরপর উনি দুই জন লোক আমাদের কাছে পাঠান। এর মধ্যে বকুল নামের একজন ছিলেন। তাদের কথাবার্তার টউন ভাল ছিল না। এরপরও জাকির হোসেন আমাকে কয়েক দফা কথা বলেছেন। ওনার কথা রাফ না হলেও ওই দুই জনের কথাবার্তা ভালো ছিল না বলে যোগ করেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত জাকির হোসেন উজ্জ্বল এর মুঠোফোনে যোগাযোগ করলে কোনো সাড়া মেলেনি।

মৌলভীবাজার জেলা বিএনপি সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কড়া নির্দেশনা, দলের কেউ যেন বিশৃঙ্খলা না করেন। আমরা অভিযোগ পেয়েছি এবং অভিযুক্ত জাকিরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দলের কেন্দ্রীয় অফিসে  পাঠিয়েছি।

শ্রীমঙ্গল থানার ওসি আলী মাহমুদ বলেন, বিএনপি নেতা কাজল থানায় জিডি করেছেন এবং এ বিষয়ে আমরা তদন্ত করছি।

আরও খবর