নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ভারত সকল পানি ছেড়ে দিয়েছে আমাদের ভাসিয়ে দেয়ার জন্য : জামাতের আমির ডা. শফিকুর রহমান

'জামাতের কোন নেতা দেশ ছেড়ে পালাননি, এটি আমাদের বাবা দাদাদের দেশ; আমাদের কোন খালা-মাসির দেশ নয়'

মৌলভীবাজারের বিভিন্ন উপজেলায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান


বন্যাকবলিত মৌলভীবাজারের বিভিন্ন উপজেলায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ত্রাণ বিতরণ করেছেন। 

শনিবার (২৪ আগস্ট) দিনব্যাপী মৌলভীবাজার জেলার সদর, রাজনগর, কমলগঞ্জ ও কুলাউড়া উপজেলার বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

প্রতি প্যাকেট ১৫ কেজি করে রাজনগর, কুলাউড়া ও কমলগঞ্জ উপজেলায় ৫শ' বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে ফুড প্যাকেট উপহার প্রদান করেন। প্রতি প্যাকেটে চাল ৮ কেজি, আলু ৩ কেজি, পেঁয়াজ ২ কেজি, লবণ ১ কেজি, তেল ১ লিটার, শশুকনো খাবারসহ সহ জরুরি ওষুধ।

ত্রাণ বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে মৌলভীবাজার শহর, রাজনগর কলেজ পয়েন্ট, কমলগঞ্জের ভানুগাছ বাজার এবং কুলাউড়ার টিলাগাঁও এলাকায় সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন জামাতের আমির ডা. শফিকুর রহমান। 

বক্তব্যে তিনি বলেছেন, আজ থেকে কয়েকদিন আগে গত ৫ আগস্ট বাংলাদেশে বিরাট একটি পরিবর্তন এসেছে। সাড়ে সতেরো বছর জাতির ঘাড়ে বোঝা চাপিয়ে রাখা হয়েছিল। প্রথম দুই বছর আওয়ামী লীগের আন্দোলনের ফসল মঈন ফখরুদ্দিন সরকার, তারপরের পনেরো বছর সরাসরি তারা নিজে। এই সাড়ে পনেরো বছরে জাতির কোমর ভেঙে দেওয়া হয়েছে। ২০০৯ সালে আওয়ামী ক্ষমতায় আসার পর প্রথম আঘাত হেনেছে দেশপ্রেমিক সেনাবাহিনীর উপর। পিলখানায় বিডিআরের সদর দপ্তরে নারকীয় হত্যাকাণ্ড করা হয়। সেখানে ৫৭ জন দেশপ্রেমিক চৌকস সামরিক অফিসারকে হত্যা করা হয়। তাদের পরিবারের সদস্যদের জীবন হরণ করা হয়। তাদেরকে হত্যা করে ড্রেনে ভাসিয়ে দেয়া হয়‌। মর্মান্তিক এই দৃশ্যের কষ্ট জাতি বয়ে বেড়াচ্ছে। এরপরের আঘাতটাই আসে জামায়াতে ইসলামীর উপর। ঠিক যেভাবে সেনাবাহিনীর সদস্যদের হত্যা করা হয়েছিল তেমনি বিচারের নামে জামায়াতের নেতাদের হত্যা করা হয়েছে। আমাদের হাজার হাজার সহকর্মীকে পঙ্গু করা হয়েছে। দুইএকজনের জীবন্ত দেহ থেকে চোখ উপড়ে ফেলা হয়েছে। থানায় সুস্থ মানুষকে ধরে নিয়ে মেঝেতে ফেলে সুস্থ মস্তিষ্কে গুলি করে পা বিচ্ছিন্ন করা হয়েছে। শুধু কি তাই হাজার হাজার মামলা লাখ লাখ কর্মীকে জেলে নেয়া হয়েছে। চাকুরী থেকে আমাদের লোকদের বরখাস্ত করা হয়েছে। দেশের অর্থ বিদেশে পাচার করে এবং লুট করে দেশকে অর্থনৈতিকভাকে পঙ্গু করে দেয়া হয়েছে। ক্ষমতায় যখন ছিলেন তখন সরকার প্রধান কথায় কথায় বলতেন বাংলাদেশকে উন্নয়নের রাজপথে তুলে এনেছেন, কানাডা ও সিঙ্গাপুর বানিয়েছেন। আমাদের ইতিহাসজ্ঞানে তো কখনো দেখি নাই, কানাডা ও সিঙ্গাপুর বানিয়ে এইভাবে কোন শাসক ও দোসরদের দেশ ছেড়ে পালিয়ে বেড়াতে হয়। আপনারা পালাবেন কেন? আমাদের নেতৃবৃন্দকে আপনার হত্যা করেছেন আমাদের কোন নেতা দেশ ছেড়ে পালাননি। এটি আমাদের বাবা দাদাদের দেশ। আমাদের কোন খালা-মাসির দেশ নয়। বাংলাদেশ আমাদের জন্ম-মৃত্যুর শেষ ঠিকানা। যে সরকার আমাদের দেশে ছিল, তারা আমাদের সিঙ্গাপুর উপহার দিয়েছিলো। এই আমাদের রাজনগরের সিঙ্গাপুর।

তিনি আর বলেন, প্রত্যেক বছর নদী শাসনের জন্য বাজেট বরাদ্দ হয়। কিন্তু এটাকে সুষ্ঠুভাবে কাজ না লাগিয়ে লুটপাট করা হয়। লুটপাটের কুফল যন্ত্রণা জনগণকে ভোগ করতে হচ্ছে। এখন তারা পালাতে গিয়ে বস্তা নিয়ে পালায়। কাজেই বাংলাদেশ আমাদের আওয়াল (প্রথম) এবং আখের (শেষ) ঠিকানা। 

মৌলভীবাজারের রাজনগর উপজেলার কলেজ পয়েন্টে বন্যা কবলিত মানুষের মাঝে ফূডপ্যাক উপহার প্রদানের সময় আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এসব কথা বলেন।

আমীরে জামায়াত বন্যা পরিস্থিতি নিয়ে আরও বলেন, বৃহত্তর নোয়াখালী, কুমিল্লা ও ফেনী ভয়াবহ বন্যার কবলে পড়েছে। ফেনী মানুষ এখনো লাশ দাফন করার জায়গা পাচ্ছেন না। এবার আসমান যেমন আমাদের জন্য দুয়ার খুলে দিয়েছে বৃষ্টির জন্য তেমনি ভারতও সকল পানি ছেড়ে দিয়েছে, ভাসিয়ে দেয়ার জন্য। আমরা ৫৩ বছর ধরে শুনে আসছি, ভারত আমাদের প্রতিবেশী বন্ধু। এবার তারা পানি ছাড়লো কিন্তু আমাদেরকে বললোও না।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ যে জঘন্য কাজ করেছে, আপনার তা করবেন না। কারো বাড়ি ঘর সম্পদ নষ্ট করবেন না। এক জালেম বিদায় হয়েছে আরেক জালেম যাতে ক্ষমতায় আসতে না পারে। তিনি যে ট্রাইব্যুনাল গঠন করেছেন আমাদেরকে নির্মূল করার জন্য, সেই ট্রাইব্যুনালে আল্লাহ চাইলে তাদেরকেই উঠতে হবে।

পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মোঃ ফখরুল ইসলাম, সিলেট দক্ষিণ জেলা আমীর অধ্যাপক আব্দুল হান্নান, আঞ্চলিক টিম সদস্য ও সাবেক জেলা আমীর মোঃ আবদুল মান্নান, জেলা আমীর ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলী, জেলা সেক্রেটারি মোঃ ইয়ামীর আলী, জেলা সহকারী সেক্রেটারি মোঃ আলা উদ্দিন শাহ। 

অনুষ্ঠানে সদর, কমলগঞ্জ এবং কুলাউড়া জামাত-শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর