নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মৌলভীবাজার জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মৌলভীবাজার জেলা সমন্বয়ক কমিটি বাতিল ঘোষণা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক (সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত) আসাদুল্লাহ আল গালিব। 

শনিবার (১৭ আগস্ট) সন্ধা সাড়ে ৭টায় মৌলভীবাজার পৌরসভার হল রুমে অনুষ্ঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ 'কমিটি বিলুপ্ত' ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক (সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত) আসাদুল্লাহ আল গালিব। সভায় তিনি আরও বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত না আসা পর্যন্ত এই ঘোষণা বহাল থাকবে। 

অনুষ্ঠিত মতবিনিময় সভা সঞ্চালনা করেন মৌলভীবাজারের আশরাফ উদ্দিন শফি।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন শাবিপ্রবির সমন্বয়ক দেলওয়ার হোসাইন শিশির, হাফিজুল ইসলাম, মৌলভীবাজার জেলার বিলুপ্ত কমিটির সমন্বয় আব্দুল কাদের তালুকদারসহ সিলেট এবং মৌলভীবাজার জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।

কমিটি বিলুপ্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে আশরাফ উদ্দিন শফি জানান, বিভিন্ন জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহতদের খোঁজখবর এবং সাধারণ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করতে মৌলভীবাজারে আসেন কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল্লাহ আল গালিব। সভায় তিনি মৌলভীবাজার জেলার সমন্বয়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেন এবং সাধারণ শিক্ষার্থীদের আগামীর বাংলাদেশ গড়ার লক্ষে সম্মিলিতভাবে কাজ করার জন্য নির্দেশনা দেন।


আরও খবর