নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

মৌলভীবাজারে সাবেক এমপি জিল্লুর, নেছার, পৌর মেয়র ফজলুর, জেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ১৫৫ জনের বিরুদ্ধে মামলা

মামলায় অজ্ঞাতনামা আসামি আরও ২০০ জন

আসামি সবাই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী


মৌলভীবাজারে জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্যসহ ১৫৫ জনের বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় মামলা হয়েছে। 

বুধবার দিবাগত রাতে (১৪ আগস্ট)  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক আবদুল কাদির তালুকদার (২৫) বাদী হয়ে মৌলভীবাজার মডেল থানায় মামলা করেন। মামলায় গত ৪ আগস্ট শহরের চৌমুহনা এলাকায় ছাত্রজনতার শান্তিপূর্ণ মিছিলে হামলার অভিযোগ আনা হয়েছে।

এ মমামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ২০০ জনকে। মামলার আসামি সবাই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। 

মামলার বিষয়টি নিশ্চিত করেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম। তিনি বলেন এজাহারে ১৫৫ জনের নামসহ অজ্ঞাতনামা ২০০ জনকে আসামি করা হয়েছে।

মামলার সংক্ষিপ্ত এজাহারে উল্লেখ করা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে ৪ আগস্ট দুপুরে মৌলভীবাজার সরকারি কলেজ থেকে প্রায় ৫০০ শিক্ষার্থী বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের চৌমোহনায় পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে আসামিরা পরস্পরের যোগসাজশে দেশি অস্ত্রসহ শিক্ষার্থীদের ওপর হামলা করেন। এ সময় গুলিবর্ষণও করা হয়েছে। দেশি অস্ত্র ও গুলিতে শতাধিক শিক্ষার্থী আহত হন। পুলিশ বক্স, মোটরসাইকেল পোড়ানোসহ রাষ্ট্রের লাখ লাখ টাকার সম্পদ ভাঙচুর ও লুটপাট করে ক্ষতিসাধন করা হয়। পুলিশকেও দায়িত্ব পালনে বাধা দেওয়া হয়।আহত ব্যক্তিরা বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন।

মামলায় আসামিদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য নেছার আহমদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, সদ্য সাবেক সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক রাধাপদ দেব সজল, জেলা যুবলীগের সভাপতি সৈয়দ রেজাউর রহমান সুমন, সাধারণ সম্পাদক ও কাউন্সিলর সৈয়দ সেলিম হক, রাজনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিলন বখত, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আমিরুল ইসলাম চৌধুরী, রাজনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান খান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. জাকারিয়া, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, ভাইস চেয়ারম্যান রাজু দেব রিটন, জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক মহিম দে মধু, শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের সাবেক  সভাপতি ও শ্রীমঙ্গল পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর মসদুর রহমান মসুদ, শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইদুর রহমান সুজাত, সাধারণ সম্পাদক আকাশ প্রমুখ।

মামলার বাদী আবদুল কাদির তালুকদার বলেন, গত ৪ আগস্ট হত্যার উদ্দেশ্যে মৌলভীবাজারে ছাত্রজনতার মিছিলে অতর্কিত হামলা করে শিক্ষার্থীদের গুরুতর জখম করার ঘটনায় মামলা করা হয়েছে।

শনিবার (১৭ আগস্ট) মামলা সর্বশেষ তথ্য জানতে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরও খবর